...
...
Next Story

WB SIR: এখনও পর্যন্ত বিচারাধীন কতজনের নামের নিষ্পত্তি হয়েছে SIR-এ? সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছে ক'জন ভোটার?

২৯ মার্চ চতুর্থ দফায় প্রকাশিত হয়েছিল সাপ্লিমেন্টারি তালিকা। তবে বিচারাধীন ভোটারদের মধ্যে থেকে এখনও পর্যন্ত কতজন ভোটারের নাম কাটা পড়ল তালিকা থেকে?

Published on: Mar 30, 2026, 10:07:01 IST
Advertisement

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত চার দফায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়া ভোটাররা যাতে সময় মতো নির্বাচনের আগেই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারেন, তার জন্যেই এবার রোজ একটি করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হচ্ছে। এই আবহে ২৯ মার্চ চতুর্থ দফায় প্রকাশিত হয়েছিল সাপ্লিমেন্টারি তালিকা। তবে বিচারাধীন ভোটারদের মধ্যে থেকে এখনও পর্যন্ত কতজন ভোটারের নাম কাটা পড়ল তালিকা থেকে? জানা গিয়েছে, চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকায় ২ লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত বিবেচনাধীন তালিকায় থাকা ৪২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে।

বিচারাধীন ভোটারদের মধ্যে থেকে এখনও পর্যন্ত কতজন ভোটারের নাম কাটা পড়ল তালিকা থেকে? (PTI)
বিচারাধীন ভোটারদের মধ্যে থেকে এখনও পর্যন্ত কতজন ভোটারের নাম কাটা পড়ল তালিকা থেকে? (PTI)

রিপোর্ট অনুযায়ী, বিচারাধীন ভোটারদের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ১৮ লাখ ভোটারের নাম কাটা পড়েছে তালিকা থেকে। এই আবহে সবমিলিয়ে এখনও পর্যন্ত ৮১ লাখের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। গত বছরের ৪ নভেম্বর থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছিল। এরপর গত বছরের ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেইসময় ৫৮ লক্ষের নাম বাদ যায়। এই সব ভোটারের নামে এনুমারেশন ফর্মই জমা পড়েনি। তাই খসড়া তালিকা থেকেই বাদ পড়েছিল তাদের নাম। এর মধ্য়ে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২, নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, স্থানান্তরিত রয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, ভুয়ো ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন এবং অন্যান্য ৫৭ হাজার জন।

এরপর গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেখানে আরও সাড়ে ৫ লক্ষের মতো নাম বাদ যায়। সব মিলিয়ে সেই পর্যন্ত এসআইআরের 'চূড়ান্ত তালিকায়' ৬৩ লাখ লোকের নাম বাদ পড়েছিল। এছাড়া আরও প্রায় ৬০ লাখ ভোটারের নাম ছিল বিচারাধীন। এই আবহে গত ২৩ মার্চ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়। তারপর ২৭ মার্চ থেকে রোজ একটি করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে শুরু করে নির্বাচন কমিশন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks