...
...
Next Story

WB SIR Protest Latest Update: এসআইআর নিয়ে মালদায় নতুন করে বিক্ষোভ-অবরোধ, বিএসএফ ক্যাম্পের সামনে উত্তেজনা

নারায়ণপুরে বিএসএফ ক্যাম্পের বাইরে বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা ছিল। সঙ্গে প্ল্যাকার্ড ছিল হাতে। তাতে লেখা - 'আগে ভোটার, পরে ভোট'। এই নিয়ে স্লোগানও তুলতে থাকেন বিক্ষোভকারীরা। এই আবহে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।

Published on: Apr 2, 2026, 11:38:44 IST
Advertisement

মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের সামনে এসআইআর ইস্যুতে বিক্ষোভ আজ সকালে। প্রসঙ্গত আজ মালদার বৈষ্ণবনগরে নির্বাচনী জনসভা রয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরই মাঝে মালদায় উত্তেজনা ক্রমেই ছড়িয়ে পড়ছে। এই আবহে আজও মালদায় জায়গায় জায়গায় ফের নতুন করে বিক্ষোভ অবরোধ শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় আজ সকাল থেকে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। অবরোধস্থলে মোতায়েন রয়েছে মালদা থানার পুলিশ বাহিনী। এছাড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও রয়েছে সেখানে।

নারায়ণপুরে বিএসএফ ক্যাম্পের বাইরে বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা ছিল।
নারায়ণপুরে বিএসএফ ক্যাম্পের বাইরে বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা ছিল।

এদিকে নারায়ণপুরে বিএসএফ ক্যাম্পের বাইরে বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা ছিল। সঙ্গে প্ল্যাকার্ড ছিল হাতে। তাতে লেখা - 'আগে ভোটার, পরে ভোট'। এই নিয়ে স্লোগানও তুলতে থাকেন বিক্ষোভকারীরা। এই আবহে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তার জন্য পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। এদিকে ১২ নম্বর জাতীয় সড়ক ফের একবার অবরোধ করেছে বিক্ষোভকারীরা। বাঁশ দিয়ে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তা। রাস্তায় টায়ার জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এই সবের মাঝেই বৃহস্পতিবার সকাল থেকে মালদার বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসেছে। ১২ নম্বর জাতীয় সড়ক এবং মালদা-মোথাবাড়ি রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।

এর আগে গত ১ এপ্রিল বিকেল ৪টে থেকে কালিয়াচক ২ ব্লক অফিস ঘেরাও করে বহু মানুষ। সেই সময় বিডিও অফিসে ছিলেন ৭ জন বিচারক। তাঁদের মধ্যে চারজন আবার মহিলা বিচারক ছিলেন। গভীর রাত পর্যন্ত এই সব বিচারকদের বিডিও অফিসেই আটকে রাখে বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বারবার বিক্ষোভকারীদের বুঝিয়ে শুনিয়েও অবরোধ প্রত্যাহার করাতে পারেনি। পরে গভীর রাতে পুলিশ সেই ৭ বিচারককে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe