...
...
Next Story

WB SIR TMC Panchayat Pradhan Name Deleted: বাংলাদেশি হওয়ার অভিযোগ, ভোটার তালিকা থেকে বাদ গেল TMC পঞ্চায়েত প্রধানের নাম

বিজেপি অভিযোগ করেছিল, শ্রাবন্তী অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে এদেশে এসে নথি বানিয়ে প্ৰধান হয়েছেন। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন শ্রাবন্তী। এদিকে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের মেড়তলা পঞ্চায়েতের প্রধান সন্তোষী দাসের নামও বাদ পড়েছে ভোটার তালিকা থেকে।

Published on: Mar 1, 2026, 12:28:57 IST
By
Prefer HTon Google
Advertisement

এসআইআর-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গেল পূর্ব বর্ধমানের কালনার তৃণমূল নেত্রীর। তিনি আবার পঞ্চায়েত প্রধানও ছিলেন। নাম তাঁর শ্রাবন্তী মণ্ডল। তাঁকে বাংলাদেশি বলে আগেই অভিযোগ করেছিল বিজেপি। এবার তাঁর নাম বাদ গেল ভোটার তালিকা থেকে। বিজেপি অভিযোগ করেছিল, শ্রাবন্তী অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে এদেশে এসে নথি বানিয়ে প্ৰধান হয়েছেন। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন শ্রাবন্তী। এদিকে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের মেড়তলা পঞ্চায়েতের প্রধান সন্তোষী দাসের নামও বাদ পড়েছে ভোটার তালিকা থেকে।

বিজেপি অভিযোগ করেছিল, শ্রাবন্তী অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে এদেশে এসে নথি বানিয়ে প্ৰধান হয়েছেন।
বিজেপি অভিযোগ করেছিল, শ্রাবন্তী অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে এদেশে এসে নথি বানিয়ে প্ৰধান হয়েছেন।

উল্লেখ্য, কালনা থানার হাটকালনা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল। তাঁর বিরুদ্ধে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষ বলেন, 'হাটকালনা গ্রাম পঞ্চায়েত প্রধান বাংলাদেশি। তাঁর বিরুদ্ধে আমরা বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েছিলাম। সেটা যে সঠিক ছিল, আজকের এই লিস্ট তা প্রমাণ করছে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা তাঁর প্রধানের পদ খারিজের বিষয় নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব।' বিজেপির তরফে কালনার মহকুমাশাসকের কাছে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। এদিকে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সহ সভাপতি ধনঞ্জয় হালদার বলেন, 'উনি ২০২০–তে বাংলাদেশ থেকে এসে এলাকার একজনকে বিয়ে করেন। এই এলাকার একজনকে বাবা দেখিয়ে ভোটার কার্ড বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। তার এসসি সার্টিফিকেটও জাল। উনি তৃণমূলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে এসসি কোটায় প্রধানও হয়েছেন।' এই আবহে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, 'কেন তাঁদের নাম বাদ গেল, সেটা দেখতে হবে। এরপরই দল সিদ্ধান্ত নেবে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks