...
...
Next Story

WB SIR Tribunal Appeal: সাপ্লিমেন্টারি তালিকায় বাদ লক্ষাধিক ভোটারের নাম, আজ থেকে অনলাইনে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে

অনলাইনে আবেদন জানানোর জন্য, https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অফলাইনে জেলাশাসকের অফিসে গিয়ে ফর্ম ফিলাম করে আবেদন জানাতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি।

Published on: Mar 29, 2026, 13:43:05 IST
Advertisement

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত তিন দফায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়া ভোটাররা যাতে সময় মতো নির্বাচনের আগেই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারেন, তার জন্যেই এবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশে তোড়জোড় নির্বাচন কমিশনের। এরই সঙ্গে এবার আজ থেকে ট্রাইব্যুনালে অনলাইন আবেদন করা যাবে। অনলাইনে আবেদন জানানোর জন্য, https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অফলাইনে জেলাশাসকের অফিসে গিয়ে ফর্ম ফিলাম করে আবেদন জানাতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি।

এসআইআরে নাম কাটা যাওয়ার পরে আবেদন জানানোর জন্য, https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। (PTI)
এসআইআরে নাম কাটা যাওয়ার পরে আবেদন জানানোর জন্য, https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। (PTI)

অনলাইনে ফর্ম ফিলআপের জন্য, আবেদনপত্রে চারটি শূন্যস্থান পূরণ করতে হবে। আবেদনকারীর পিন কোড-সহ পুরো ঠিকানা উল্লেখ করতে হবে। সেখানে ২৫০ শব্দের বেশি লেখা যাবে না। আবেদনকারীকে আরও জানাতে হবে কোন জায়গার ভোটার ছিলেন। এরপর কেন আবেদন করছেন, তা ১০০০ শব্দের মধ্যে জানাতে হবে। এরপর আবেদনকারীর কী দাবি, তা ৫০০ শব্দের মধ্যে লিখতে হবে।

এদিকে ভোটর তালিকায় নাম আছে কি না, তা দেখতে এই লিঙ্কে ক্লিক করতে পারেন - https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25। এছাড়া জেলাশাসকের অফিসে গিয়ে তালিকা দেখতে পারেন। এছাড়া এসিডও ও এডিএম-এর অফিসে গিয়ে তালিকা দেখতে পারবেন। প্রত্যেক বুথে বুথেও তালিকা টাঙিয়ে দেওয়ার কথা। উল্লেখিত লিঙ্কে গেলে রাজ্যের নাম, ভোটার তালিকা সংশোধনের বছর, রোলের ধরন (অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর), জেলা, বিধানসভা কেন্দ্র, ভাষা বেছে নিয়ে ক্যাপচা দেবেন। এরপর নীচে তালিকা আসবে। সেখান থেকে নিজের বুথের পাশে ক্লিক করে বেছে নিতে হবে এবং তা ডাউনলোড বোতামে টিপতে হবে। তারপরই সংশ্লিষ্ট পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আর যদি অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম না থাকে, তাহলে রোলের ধরন থেকে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্টে গিয়ে নাম খুঁজতে পারেন। নাম বাদ দেওয়া হলে আপিল করা যাবে অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইব্যুনালে। এই ধরনের নিষ্পত্তির জন্যে মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe