...
...
Next Story

WB Special Trains to Puri: রথযাত্রায় পুরী যেতে বাড়তি সুযোগ, কলকাতা ও মালদা থেকে একাধিক স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

জগন্নাথদেবের দর্শনে প্রতিবছরই পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার মানুষ পুরীতে যান। সেই সময় নিয়মিত ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদার কারণে বহু যাত্রী টিকিট পান না। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতা-খুরদা রোড এবং মালদা টাউন-পুরী রুটে একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

Published on: Jul 2, 2026, 10:50:52 IST
Advertisement

WB Special Trains to Puri: রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভক্ত ও পর্যটকদের ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। জগন্নাথদেবের দর্শনে প্রতিবছরই পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার মানুষ পুরীতে যান। সেই সময় নিয়মিত ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদার কারণে বহু যাত্রী টিকিট পান না। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতা-খুরদা রোড এবং মালদা টাউন-পুরী রুটে একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভক্ত ও পর্যটকদের ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল।
রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভক্ত ও পর্যটকদের ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, ০৩১০১ কলকাতা-খুরদা রোড স্পেশাল ট্রেনটি আগামী ১৩, ১৪, ১৫, ২১, ২২ ও ২৩ জুলাই রাত ১১টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছাড়বে। ট্রেনটি পরদিন সকাল ৯টা ৩৫ মিনিটে খুরদা রোডে পৌঁছবে। একইভাবে **খুরদা রোড-কলকাতা স্পেশাল ট্রেনটি ১৪, ১৭, ১৮, ২২, ২৫ ও ২৬ জুলাই বিকেল ৩টা ৪০ মিনিটে খুরদা রোড থেকে ছেড়ে পরদিন দুপুর ২টোয় কলকাতায় পৌঁছবে।

এই স্পেশাল ট্রেনটি যাত্রাপথে আন্দুল, খড়্গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর-কেওনঝর রোড, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে দাঁড়াবে। যাত্রীদের সুবিধার জন্য ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচ রাখা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের যাত্রীদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মালদা টাউন-পুরী স্পেশাল ট্রেনটি ১৪ ও ২২ জুলাই দুপুর ১টা ১০ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে পরদিন ভোর ৫টা ৩০ মিনিটে পুরীতে পৌঁছবে।

প্রতি বছর রথযাত্রা উপলক্ষে পুরীতে বিপুল ভিড় হয়। তাই অনেকেই কয়েক মাস আগেই ট্রেনের টিকিট কেটে রাখেন। ফলে শেষ মুহূর্তে টিকিট পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। পূর্ব রেলের এই বিশেষ ট্রেন পরিষেবা সেই সমস্যার অনেকটাই সমাধান করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যাঁরা এখনও যাত্রার পরিকল্পনা করলেও টিকিট পাননি, তাঁদের জন্য এই স্পেশাল ট্রেন বড় স্বস্তির খবর। রেল কর্তৃপক্ষ যাত্রীদের দ্রুত সংরক্ষণ সম্পন্ন করার পরামর্শ দিয়েছে, কারণ স্পেশাল ট্রেনগুলির টিকিটের চাহিদাও যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe