শীত কাঁপুনি ধরিয়েছি। আর কাঁদিয়ে ছাড়বে গরম। এমনই পূর্বাভাস দিল ভারতীয় মৌসম ভবন। শনিবার মাসিক পূর্বাভাসের প্রেক্ষিতে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মার্চ থেকে মে পর্যন্ত গরমে নাজেহাল হবে দেশের অধিকাংশ জায়গা। তাও মার্চে পরিস্থিতি কিছুটা ঠিকঠাক থাকবে। মানে যেমন গরম থাকবে, সেরকম স্তরেই থাকবে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু এপ্রিল ও মে'তে জ্বালিয়ে-পুড়িয়ে খাক করে দেবে গরম। যে তালিকায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গও আছে। সাধারণত গড়ে যত সংখ্যক দিনে তাপপ্রবাহ চলে, তার থেকে বেশিদিন এবার মারাত্মক গরম পড়ার আশঙ্কা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কোন কোন অঞ্চলকে গরমে নাজেহাল হতে হবে?

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পশ্চিম রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পঞ্জাব, দক্ষিণ মহারাষ্ট্র, পশ্চিম মহারাষ্ট্র, পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উত্তর কর্ণাটকের একাংশ এবং উত্তর তামিলনাড়ুতে মারাত্মক গরম পড়বে।
তবে মন্দের ভালো যে মার্চে মারাত্মক গরম থাকবে না দেশের অনেকাংশে। সাধারণত যেরকম গরম পড়ে, সেরকমই থাকবে আবহাওয়া। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব ভারত, পূর্ব ভারত, পশ্চিম হিমালয়ের একাংশ, মধ্য ভারতের একাংশ এবং উপকূলীয় ভারতের একাংশ বাদে ভারতের একাংশের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম থাকবে।
রাজস্থানের থেকেও বেশিদিন তাপপ্রবাহ পশ্চিমাঞ্চলে
কিন্তু এপ্রিল ও মে'তে সেই 'সুখও' মিলবে না। ওই দু'মাসে গরমে নাজেহাল হতে হবে। মৌসম ভবনের যা পূর্বাভাস, তাতে এপ্রিল ও মে'তে পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের দিনের সংখ্যা বেশি থাকবে। বিশেষত রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা শোচনীয় হতে পারে। রাজস্থানের থেকেও বেশিদিন তাপপ্রবাহের আশঙ্কা আছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। যে তালিকায় পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলা আছে।
বৃষ্টি কতটা হবে?
ভারতীয় মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন যে মার্চে বৃষ্টিপাত মোটের উপরে স্বাভাবিক থাকবে। দেশের অনেকাংশে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। শুধুমাত্র উত্তর-পূর্ব ভারত, উত্তর-পশ্চিম ভারতের একাংশ, পূর্ব-মধ্য ভারতের একাংশে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হতে পারে। আর ১৯৭১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মার্চে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ হল ২৯.৯ মিলিমিটারের মতো। তবে এপ্রিল ও মে'তে বৃষ্টি কতটা হবে, কতটা হবে, সে বিষয়ে আপাতত মৌসম ভবনের তরফে কিছু জানানো হয়নি।
{{/usCountry}}ভারতীয় মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন যে মার্চে বৃষ্টিপাত মোটের উপরে স্বাভাবিক থাকবে। দেশের অনেকাংশে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। শুধুমাত্র উত্তর-পূর্ব ভারত, উত্তর-পশ্চিম ভারতের একাংশ, পূর্ব-মধ্য ভারতের একাংশে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হতে পারে। আর ১৯৭১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মার্চে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ হল ২৯.৯ মিলিমিটারের মতো। তবে এপ্রিল ও মে'তে বৃষ্টি কতটা হবে, কতটা হবে, সে বিষয়ে আপাতত মৌসম ভবনের তরফে কিছু জানানো হয়নি।
{{/usCountry}}