...
...
Next Story

WB Topper in JEE Main 2026 Result: জেইই মেনে বাংলার 'টপার' হলেন কুন্তল! তবে দেশের সেরা ১২-তে নেই রাজ্যের পড়ুয়ারা

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (জেইই মেন) বাংলার ‘টপার’ হলেন কুন্তল চৌধুরী। আজ সন্ধ্যায় জেইই মেন পরীক্ষার প্রথম সেশনের প্রথম পত্রের ফলপ্রকাশ করা হয়েছে। তাতে দেশের সেরার তালিকায় ১২ জন জায়গা করে নিয়েছেন।

Published on: Feb 16, 2026, 20:28:12 IST
Advertisement

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (জেইই মেন) পশ্চিমবঙ্গে প্রথম হলেন কুন্তল চৌধুরী। সোমবার জেইই মেনের প্রথম সেশনের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ১০০ পার্সেন্টাইল পেয়েছেন মোট ১২ জন। তাঁদের মধ্যে তিনজনই রাজস্থানের। দু'জন প্রার্থী অন্ধ্রপ্রদেশের। তাছাড়া দিল্লি, বিহার, ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র. গুজরাট এবং তেলাঙ্গানার একজন করে প্রার্থী আছেন সেরার তালিকায়। যে তালিকায় অবশ্য পশ্চিমবঙ্গের কোনও প্রার্থী নেই। পৃথকভাবে রাজ্যভিত্তিক শীর্ষস্থানাধিকারীদের তালিকায় পশ্চিমবঙ্গ থেকে বাজিমাত করেছেন কুন্তল। তাঁর পার্সেন্টাইল হল ৯৯.৯৯৮৪৯০৮।

JEE Main প্রথম সেশনের পরীক্ষায় কাদের পার্সেন্টাইল ১০০ থাকল?

জেইই মেন পরীক্ষার ফলপ্রকাশ পেল। পশ্চিমবঙ্গ থেকে টপার হয়েছেন কুন্তল চৌধুরী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
জেইই মেন পরীক্ষার ফলপ্রকাশ পেল। পশ্চিমবঙ্গ থেকে টপার হয়েছেন কুন্তল চৌধুরী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

১) শ্রেয়স মিশ্র: দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিটি)।

২) নরেন্দ্রবাবু গারি মাহিথ: অন্ধ্রপ্রদেশ।

৩) শুভম কুমার: বিহার।

৪) কবীর চিল্লার: রাজস্থান।

৫) চিরঞ্জীব কর: রাজস্থান।

৬) ভাবেশ পাত্র: ওড়িশা।

৭) অনয় জৈন: হরিয়ানা।

৮) অর্ণব গৌতম: রাজস্থান।

৯) পাসালা মোহিত: অন্ধ্রপ্রদেশ।

১০) মাধব বিরাদিয়া: মহারাষ্ট্র।

১১) পুরোহিত নিমাই: গুজরাট।

১২) ভিভিয়ান শরদ মাহিশ্বরী: তেলাঙ্গানা।

JEE Main প্রথম সেশনের পরীক্ষার ফলাফল

এমনিতে এবার জেইই মেনের প্রথম সেশনের পরীক্ষা হয়েছিল পাঁচদিন - ২১ জানুয়ারি, ২২ জানুয়ারি, ২৩ জানুয়ারি, ২৪ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি। নাম নথিভুক্ত করেছিলেন মোট ১৩,৫৫,২৯২ জন। পরীক্ষা দেন ১৩,০৪,৬৫৩ জন প্রার্থী। মোট ৩২৬টি শহরের ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। ১৫টি শহর ছিল দেশের বাইরে। যে তালিকায় আছে কাঠমান্ডু, দোহা, কুয়েত সিটি, কুয়ালামপুর, ওয়াশিংটন, মিউনিখ, আবুধাবি, রিয়াধের মতো শহর।

কবে বেরোবে JEE Main-র দ্বিতীয় পত্রের রেজাল্ট?

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe