...
...
Next Story

WB Vote Central Force: কেশপুরে ভোটারদের ওপর লাঠিচার্জের অভিযোগ, দিনহাটায় আবার কেন্দ্রীয় বাহিনী নাকি দিচ্ছে ভোট

WB Vote Central Force: কেশপুরের বাজুয়ারা প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের ওপর লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। উত্তরবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগে করেছেন উদয়ন গুহ। অপরদিকে বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল এজেন্টকে বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে।

Published on: Apr 23, 2026, 12:54:47 IST
Advertisement

WB Vote Central Force: কেশপুরের বাজুয়ারা প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সেই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ভোটারদের উপরে লাঠি চালিয়েছেন। যদিও কেন্দ্রীয় বাহিনী জানায়, বুথের ১০০ মিটারের মধ্যে যা নিয়ম, সেই নিয়ম মেনেই কাজ হচ্ছে, আর তাই জমায়েত করতে দেওয় হচ্ছে না।

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক জায়গায় অভিযোগ তৃণমূলের। (Hindustan Times)
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক জায়গায় অভিযোগ তৃণমূলের। (Hindustan Times)

শিউলির দাবি, দলের কর্মীরা বুথ থেকে দুশো মিটার দূরে ছিলেন। তাও তাঁদের তাড়া করেছে কেন্দ্রীয় বাহিনী। যদিও সেই সব অভিযোগ অস্বীকার করেছে বাহিনী। তাদের বক্তব্য, একশো মিটারের মধ্যে কয়েকজন জড়ো হয়েছিল। তাদের সরে যেতে বলা হয়েছে। এদিকে শিউলি আরও অভিযোগ করেন, 'কেশপুরের বিভিন্ন কেন্দ্রে বিজেপি ঝামেলা পাকানোর চেষ্টা করছে।'

এদিকে উত্তরবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগে করেছেন উদয়ন গুহ। দিনহাটার তৃণমূল প্রার্থী বলেন, 'কেন্দ্রীয় বাহিনী ভোট দিচ্ছে। একজন ভদ্রলোক নাতিকে নিয়ে ভোট দিতে আসেন। সেই নাতিকে সরিয়ে সেন্ট্রাল ফোর্স নিজে ভোট দিচ্ছে।' এদিকে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন উদয়ন। তিনি অভিযোগ তুলেছেন, তৃণমূল কর্মীদের হেনস্থা করা হচ্ছে। এদিকে তিনি দাবি করেন, নিরাপত্তার নিরিখে বজ্র আঁটুনির জেরে মানুষ ভয় পাচ্ছেন।

অপরদিকে বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্রের অধীন মল্লিকপুর পঞ্চায়েতের ২৫১ নম্বর বুথে তৃণমূল প্রার্থী নির্বাচনী এজেন্টকে বাধা দেওয়া অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট রমারঞ্জন চট্টোপাধ্যায়ের অভিযোগ, এসডিও দফতরের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে প্রবেশে বাধা দেয়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks