WB Weather and Rain Forecast: নতুন বছরে বাংলার আবহাওয়া কেমন থাকবে? এই প্রশ্ন মুখে মুখে। বেলা গড়াতে না গড়াতেই ঘামে অস্বস্তি বাড়ছে। এই গরম আরও কিছুটা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। এদিকে উত্তরবঙ্গের সব জেলায় পারদ বাড়ার সাথে সাথে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে যেতে পারে। জলপাইগুড়িতে আবার সর্বোচ্চ পারদ যেতে পারে ৩১ ডিগ্রির ঘরে এবং সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৯ ডিগ্রির আশেপাশে।

দক্ষিণবঙ্গে আজ অস্বস্তিকর গরমের সতর্কতা জারি আছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এরই সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। আর উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত সহ বৃষ্টির সতর্কতা জারি আছে।
এরপর আগামী ২ দিনে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। ১৬ এবং ১৭ এপ্রিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে ২১ এপ্রিল পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তিকর গরমের সতর্কতা জারি থাকবে। এদিকে ১৯ এপ্রিল পর্যন্ত উত্তরের সব জেলায় বজ্রবাত সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা আছে। এরপর ২০ তারিখ থেকে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি থাকবে না। উত্তরের ওপরের পাঁচ জেলা এবং উত্তর দিনাজপুরে অবশ্য ২১ এপ্রিল পর্যন্ত বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে।
এদিকে কলকাতায় ১৬ তারিখ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, তারপর ১৭ এপ্রিল সর্বোচ্চ পারদ কিছুটা নেমে ৩৪ ডিগ্রি হবে। ১৮ তারিখ কলকাতার সর্বোচ্চ পারদ বেড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হবে। এরপর ২১ তারিখ পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। এই সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
{{/usCountry}}এদিকে কলকাতায় ১৬ তারিখ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, তারপর ১৭ এপ্রিল সর্বোচ্চ পারদ কিছুটা নেমে ৩৪ ডিগ্রি হবে। ১৮ তারিখ কলকাতার সর্বোচ্চ পারদ বেড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হবে। এরপর ২১ তারিখ পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। এই সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
{{/usCountry}}