কয়েক দিন আগেই টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জেলা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল। নদীর জলস্তর বৃদ্ধি, জলাবদ্ধতা ও ভূমিধসের জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছিল বিস্তীর্ণ এলাকায়। সেই পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এর ফলে নদীর জলস্তর দ্রুত বাড়তে পারে, নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি পার্বত্য অঞ্চলে ধস নামার আশঙ্কাও প্রবল। তাই পাহাড়বাসী এবং পর্যটকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখাও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। এই দুই আবহাওয়াগত কারণের প্রভাবে শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এই তিন জেলায় কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।
প্রশাসনের আশঙ্কা, টানা বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ একাধিক নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কা রয়েছে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি নদী সংলগ্ন ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। কলকাতাসহ অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।
{{/usCountry}}অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। কলকাতাসহ অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।
{{/usCountry}}আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও সংলগ্ন জেলাগুলিতে।