...
...
Next Story

WBCS Exam Latest Update: ২০২৪-এ বিজ্ঞপ্তি জারি করেও ২ বছরে হয়নি পরীক্ষা, এবার প্রকাশিত হল WBCS-এর দিনক্ষণ

WBCS Exam Latest Update: ২০২৪ সালে বিজ্ঞপ্তি জারি হলেও একাধিক সমস্যার জেরে গত ২ বছরে পরীক্ষা আর করাতে পারেনি বিগত সরকার। তবে নতুন সরকার মসনদে বসতে না বসতেই ডাব্লুবিসিএসের দিনক্ষণ ঘোষণা করা হল। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন।

Published on: May 15, 2026, 07:38:03 IST
Advertisement

WBCS Exam Latest Update: স্বচ্ছ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এরই সঙ্গে তৃণমূল জমানার বঞ্চনার শিকার হওয়া চাকরিপ্রার্থীদের জন্য আবেদনের ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে পাঁচবছর। আর এরই মধ্যে ডাব্লুবিসিএস পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হল। ২০২৪ সালে বিজ্ঞপ্তি জারি হলেও একাধিক সমস্যার জেরে গত ২ বছরে পরীক্ষা আর করাতে পারেনি বিগত সরকার। তবে নতুন সরকার মসনদে বসতে না বসতেই ডাব্লুবিসিএসের দিনক্ষণ ঘোষণা করা হল। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন।

২০২৪ সালে বিজ্ঞপ্তি জারি হলেও একাধিক সমস্যার জেরে গত ২ বছরে ডাব্লুবিসিএস পরীক্ষা আর করাতে পারেনি বিগত সরকার।
২০২৪ সালে বিজ্ঞপ্তি জারি হলেও একাধিক সমস্যার জেরে গত ২ বছরে ডাব্লুবিসিএস পরীক্ষা আর করাতে পারেনি বিগত সরকার।

রিপোর্ট অনুযায়ী, ১৪ জুন রাজ্যে ডব্লিউবিসিএস পরীক্ষা। কলকাতা সহ ২৩ জেলার ২৫ সেন্টারে নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষায় সময়সীমা বেলা ১২টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত। সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে প্রার্থীদের প্রবেশ করতে হবে পরীক্ষাকেন্দ্রে। ৪ জুন থেকে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইট (https://psc.wb.gov.in) থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

তিনটি ধাপে ডব্লিউবিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা। তাতে উত্তীর্ণ হলে মেন পরীক্ষায় বসার সুযোগ পান চাকরিপ্রার্থীরা। এবং সেই পরীক্ষাতেও উত্তীর্ণ হলে পার্সোনালিটি টেস্টেবা ইন্টারভিউতে বসার সুযোগ পাওয়া যায়। মেন পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি হয়। এই পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ এ, বি, সি এবং ডি-র নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত দপ্তরগুলোতে দ্রুত প্রায় সাড়ে ৬ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। গ্রাম পঞ্চায়েত কর্মী, সহায়ক, নির্মাণ সহায়ক, সচিব, এবং পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া ও বিজ্ঞপ্তি wbprms.in পোর্টালে প্রকাশিত হতে পারে। আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও পল্লী উন্নয়ন দপ্তরের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে পারেন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe