WBJEE Result 2026 Rank Card Download: আজ রাজ্য জয়েন্টের ফল, কীভাবে ‘র্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করবেন? উত্তর মেলান আগেই
WBJEE Result 2026 Rank Card Download: আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ইতিমধ্যে সেই ঘোষণা করে দেওয়া হয়েছে। কীভাবে ‘র্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করবেন?
WBJEE Result 2026 Rank Card Download: আজ প্রকাশিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEE) তরফে জানানো হয়েছে, আজ দুপুর ১ টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে রাজ্য জয়েন্টের ফলাফল ঘোষণা করা হবে। তবে নিজেদের রেজাল্ট দেখার জন্য আরও আড়াই ঘণ্টার মতো অপেক্ষা করতে হবে প্রার্থীদের। বিকেল চারটে থেকে প্রার্থীরা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in থেকে নিজেদের ‘র্যাঙ্ক কার্ড’ (Rank Card) ডাউনলোড করতে পারবেন। জানতে পারবেন নিজের ফলাফল।
প্রকাশিত 'ফাইনাল অ্যানসার কি'
আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
{{^htLoading}} {{/htLoading}}
এমনিতে দীর্ঘ টালবাহানার পরে গত ২৪ মে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। দু'দিন পরেই 'মডেল অ্যানসার কি' প্রকাশ করে দেওয়া হয়। আর চূড়ান্ত উত্তরপত্র বা 'ফাইনাল অ্যানসার কি' প্রকাশিত হয়েছে বুধবার। চারটি সেটের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে 'ফাইনাল অ্যানসার কি'। আর সেটার ভিত্তিতেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নম্বর দেওয়া হবে। আর মিলবে র্যাঙ্ক।
এমনিতে এবার চূড়ান্ত দেরিতে হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। সর্বভারতীয় জয়েন্টের (জেইই-মেন) পরীক্ষা শেষ হয়ে, রেজাল্ট বেরিয়ে জেইই-অ্যাডভান্সড হয়ে যাওয়ার পরেও রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে যাওয়ার পরে শুভেন্দু অধিকারীর সরকার সেই পরীক্ষা নেয়। এবার রাজ্য জয়েন্টের জন্য মোট ১,২০,৮৫৬ জন প্রার্থী নাম নথিভুক্ত করেন। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ২৬৭।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/WBJEE Result 2026 Rank Card Download: আজ রাজ্য জয়েন্টের ফল, কীভাবে ‘র্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করবেন? উত্তর মেলান আগেই
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe