...
...
Next Story

WBSSC Teachers' Recruitment Counselling: কাউন্সেলিং করে নিয়োগপত্র ১৫ দিনেই, SSC একাদশ-দ্বাদশের শিক্ষকরা কবে স্কুলে যাবে

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা ভালো খবর মিলল। আপাতত যা খবর, তাতে ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং থেকে নিয়োগপত্র প্রদানের প্রক্রিয়া শেষ হয়ে যাবে। কবে তাহলে স্কুলে যোগ দেবেন তাঁরা?

Published on: Jan 12, 2026, 16:58:38 IST
Advertisement

সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মধ্যেই স্কুলে যোগ দিয়ে ফেলবেন এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্রার্থীরা। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, ১২,৫১৪টি শূন্যপদের জন্য চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের এক সপ্তাহের মধ্যেই কাউন্সেলিং শুরু হয়ে যাবে। অর্থাৎ প্যানেলে যে প্রার্থীদের নাম থাকবে, তাঁদের স্কুল বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। সফল প্রার্থীরা নিজেদের পছন্দ মতো স্কুল বেছে নেওয়ার পরে তাঁদের সুপারিশপত্র দেবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তারপর নিয়োগপত্র পেয়ে যাবেন প্রার্থীরা। আর কাউন্সেলিং থেকে নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়ার জন্য ১৫ দিনের মতো লাগবে বলে আশা করা হচ্ছে। সেই পরিস্থিতিতে সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

২১ জানুয়ারির মধ্যে একাদশ-দ্বাদশের প্যানেল প্রকাশ

সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মধ্যেই স্কুলে যোগ দিয়ে ফেলবেন এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্রার্থীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মধ্যেই স্কুলে যোগ দিয়ে ফেলবেন এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্রার্থীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

এমনিতে ২১ জানুয়ারির মধ্যে যে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করতে চাইছে এসএসসি, তা আগেই জানিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা। প্রাথমিকভাবে এসএসসি ৭ জানুয়ারিকে পাখির চোখ করে এগোচ্ছিল। সুপ্রিম কোর্টেও সেই কথা জানিয়েছিল। কিন্তু পরবর্তীতে আরও কয়েকজন প্রার্থীর ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন নিতে হওয়ায় সেই ডেডলাইন মেনে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে পারেনি এসএসসি।

জানুয়ারির মধ্যেই স্কুল বাছাইয়ের প্রক্রিয়া শুরু

সেই ডেডলাইন ফস্কে গেলেও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কমিশন বেশি দেরি করতে চাইছে না। সূত্রের খবর, ২১ জানুয়ারির মধ্যেই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করতে চাইছে কমিশন। সেক্ষেত্রে সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবসের মতো ছুটির পর থেকেই কাউন্সেলিং শুরু হয়ে যাবে। সফল প্রার্থীদের স্কুলের তালিকা দিয়ে দেওয়া হবে। তাঁরা নিজেদের পছন্দ মতো স্কুল বেছে নিতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে ক্যালেন্ডারের পাতা জানুয়ারি থেকে পালটে ফেব্রুয়ারিতে যাওয়ার আগেই কাউন্সেলিং শুরু করে দিতে চাইছে কমিশন।

ভোটের আগে নিয়োগ করতে মরিয়া রাজ্য?

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe