Rain Forecast in Kolkata till 1st June: বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন হবে কলকাতায়। তার আগে বুধবার কিছুটা 'ট্রেলার' দেখা যাবে মহানগরীতে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার কারণে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। সেই পরিস্থিতিতে গরম থেকে যে মারাত্মক রেহাই মিলবে, তা নয়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।
বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮০%

তবে বৃহস্পতিবার থেকে রেহাই পাবে কলকাতা। বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত যা পরিস্থিতি, তাতে বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ৩০ শতাংশের মতো। সেখানে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। বৃষ্টির প্রাবল্য যা থাকবে, তাতে কলকাতার তাপমাত্রা যেমন কমবে, তেমনই আর্দ্রতাও কমে যাবে।
আরও পড়ুন: Kolkata Metro: ইদের ছুটির দিন শহরে কম চলবে মেট্রো! বৃহস্পতিতে কোন রুটে কতগুলি চলবে?
কমবে গরম, রেহাই মিলবে আর্দ্রতা থেকেও
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি মতো কমে যাবে। অর্থাৎ এই ভয়ংকর অস্বস্তিকর গরম থেকে কিছুটা রেহাই মিলবে। গত কয়েকদিন ধরে গরমে রীতিমতো অসহ্যকর হয়ে উঠেছে পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশপাশে ঘোরাফেরা করলেও ঝড়-বৃষ্টির অভাবে আপেক্ষিক আর্দ্রতা চরমে উঠে গিয়েছে। ফলে মারাত্মক কষ্ট হচ্ছে গরমে। সেই পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে বৃহস্পতিবার থেকে।
আগামী কয়েকদিন কলকাতায় কেমন বৃষ্টি হবে?
{{/usCountry}}আগামী কয়েকদিন কলকাতায় কেমন বৃষ্টি হবে?
{{/usCountry}}১) বৃহস্পতিবার: বৃহস্পতিবার কলকাতার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
২) শুক্রবার: কলকাতার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
৩) শনিবার: কলকাতার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
৪) রবিবার এবং সোমবার: কলকাতার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।