weather forecast: পয়লা বৈশাখে কব্জি ডুবিয়ে পাঁঠার ঝোলে রসনা তৃপ্তির প্ল্যান থাকলেও, হাঁসফাঁস গরমে তা হয়ে ওঠা দায়! বৈশাখ শুরু হতেই চড়ছে পারদ। তার পূর্বাভাস যদিও আগেভাগেই দিয়েছে আবহাওয়া দফতর। তবে এবার পূর্বাভাস হল, বৃহস্পতিবার থেকেই সম্ভবত রাজ্যে কিছু এলাকায় নামতে পারে বৃষ্টি। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, উত্তর ২৪ পরগনা সহ বৃহস্পতিবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ার কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওই এলাকাগুলিতে। দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও হতে পারে ঝড়, হাওয়ার গতি থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
এদিকে, শুক্রবার রয়েছে কিছু জেলায় গরমের সতর্কতা। গরমের সতর্কতা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে গরমের সতর্কতা। এরই সঙ্গে আবার দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিম দিকের এই জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে। বৃহস্পতি ও শুক্রের ঝড় বৃষ্টি নিয়ে দক্ষিণের ৬ টি জেলায় পূর্বাভাস জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ, পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্তও।
বৃহস্পতি ও শুক্রবার শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দুই দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গের বাকি জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
{{/usCountry}}বৃহস্পতি ও শুক্রবার শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দুই দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গের বাকি জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
{{/usCountry}}