আচমকাই রবিবাসরীয় বিকেলের পর বাঁকুড়ায় শিলাবৃষ্টি শুরু হতে দেখা যায়। ঝেঁপে বৃষ্টির সঙ্গে শিলাবর্ষণও শুরু হয়। আচমকা বসন্তের বিকেলে এমন শিলাবৃষ্টিতে ফসল নিয়ে কৃষকদের মাথায় হাত! অনেকেই উদ্বেগে ভুগছেন ফসল নিয়ে। বাঁকুড়ার রানিবাঁধ, খাতড়া ও হিড়বাঁধ ব্লকের একাধিক এলাকায় শিলাবৃষ্টি হয় রবিবার। এদিকে, কলকাতাতেও মেঘলা আকাশ থাকার পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও জারি করে আবহাওয়া দফতর।

শুধু যে বাংলাতেই ঝড় বৃষ্টি রবিবার বিকেলের পর থেকে দাপট দেখিয়েছে তা নয়। ওড়িশাতেও এদিন টর্নেডোর দাপট ছিল বলে জানা যায়। সেরাজ্যের ময়ূরভঞ্জে টর্নেডোর দাপটে ১ জনের মৃত্যুর খবর মিলেছে। ভেঙে গিয়েছে ৭০ টি বাড়ি। আহত হয়েছেন ১৭ জন। টর্নেডোটি বিকাল ৪টার দিকে জাতীয় মহাসড়ক (NH)-২২০ এর পাশের গ্রামগুলিতে আঘাত হানে এবং প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়, যার ফলে করঞ্জিয়া ব্লকের কিয়া এবং কাঁকড়া গ্রামে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়। পার্শ্ববর্তী পানাপসি এবং ডুমুরিয়া গ্রামগুলিও ক্ষতিগ্রস্ত হয়।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের উত্তরাংশ থেকে ছত্তীসগঢ় হয়ে দক্ষিণ ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। ফলত, বিক্ষিপ্ত বৃষ্টির অনুকূলে আবহাওয়া যাচ্ছে। সেকারণে সারা সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই আবহাওয়া পরিস্থিতির জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার পর্যন্ত কলকাতাতেও বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দক্ষিণের বেশিরভাগ জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হওয়া বইতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার ও বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমতে পারে।
উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরের বাকি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
{{/usCountry}}উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরের বাকি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
{{/usCountry}}