...
...
Next Story

Weather Latest Update: শীতের আগমনী সুর বাজতে না বাজতেই ফের বাড়ল তাপমাত্রা, কবে পর্যন্ত ভোগান্তি? কী অবস্থা জেলাগুলিতে

Weather Latest Update 17 Nov 2025: শীতের আগমনী সুর বাজতে না বাজতেই ফের তাপমাত্র বাড়তে শুরু করেছে। তার সঙ্গেই চরম ভোগান্তি। কী অবস্থা বর্তমানে জেলাগুলিতে?

Published on: Nov 17, 2025, 23:00:11 IST
Advertisement

শীতের আগমনী বার্তা পেতে না পেতেই ফের ছন্দপতন ঘটল দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকেই তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে পূবালি বাতাস ঢুকতে শুরু করেছে। যার ফলে এই পুরো সপ্তাহ জুড়েই উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। ফলে তাপমাত্রাও কিছুটা বাড়বে বলে মনে করছেন আবহবিদরা।

কবে কবে ভোগাবে বাড়তি তাপমাত্রা

শীতের আগমনী সুর বাজতে না বাজতেই ফের বাড়ল তাপমাত্রা (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
শীতের আগমনী সুর বাজতে না বাজতেই ফের বাড়ল তাপমাত্রা (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

সাধারণত উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়াই রাজ্যে শীত নিয়ে আসে। কিন্তু দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সেই পশ্চিমি শীতল হাওয়ার প্রবেশে বাধা সৃষ্টি করছে। এর ফলে পূবালি বাতাস বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। এই দুই কারণে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারের মধ্যেই কলকাতার রাতের তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দিনের বেলাতেও আর্দ্রতা বৃদ্ধির ফলে শহরবাসী সামান্য অস্বস্তি অনুভব করবেন।

আরও পড়ুন - Indian Army Chief Warns Pakistan: Op সিঁদুর ‘৮৮ ঘণ্টার ট্রেলার…’, পাকিস্তানকে সতর্ক করে কী বললেন দেশের আর্মি চিফ

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও একই চিত্র দেখা যাবে। দিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। তাপমাত্রা বাড়লেও, অনেক জেলাতেই ভোরের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে, যার ফলে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে জানানো হয়েছে। যদিও আপাতত উত্তর বা দক্ষিণ—কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কবে ফের পড়বে শীত

আবহাওয়াবিদরা মনে করছেন, শীতের এই ছন্দপতন সাময়িক। এই উষ্ণ আবহাওয়া কেবলমাত্র সপ্তাহজুড়েই থাকবে। সপ্তাহান্তে বাতাসের গতিপ্রকৃতি পুনরায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। পূবালী বাতাসের দাপট কমলে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া ফের তার প্রভাব বিস্তার করবে। ফলে সপ্তাহ শেষে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি ফিরে আসবে। আপাতত শীতবিলাসীদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe