...
...
Next Story

Weather Rain Forecast: ফের নিম্নচাপের ভ্রূকুটি! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

একনজরে আবহাওয়ার রিপোর্ট।

Published on: Nov 15, 2026, 10:17:51 IST
Advertisement

ফের রাজ্যে নিম্নচাপের চোখ রাঙানি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ফের আবহাওয়ার মেজাজ বদলাতে চলেছে। এরই সঙ্গে বঙ্গোপসাগরে এই নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই অঞ্চলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার জেরেই ১৬ নভেম্বর থেকে আবহাওয়ার ভাবগতিক পাল্টাতে পারে বলে পূর্বাভাস! আর এদিকে, ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে জগদ্ধাত্রী পুজো।

ফের নিম্নচাপের ভ্রূকুটি! জগদ্ধাত্রী পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া?। (ছবি সৌজন্যে পিটিআই)
ফের নিম্নচাপের ভ্রূকুটি! জগদ্ধাত্রী পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া?। (ছবি সৌজন্যে পিটিআই)

১৬ নভেম্বর সন্ধ্যার দিকে দক্ষিণ ও সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। আগামী বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু-একটি জায়গায় হালকা বৃষ্টি। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। এদিকে, কলকাতায় দিনভর সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আইএমডি সূত্রে খবর, আগামী কয়েকদিনে কমতে পারে তাপমাত্রা। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার দু-একটি জায়গায় এদিন হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks