সোমের সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বর্ষণ শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর, মঙ্গলবারের আবহাওয়ার বুলেটিনে জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবে বুধবার সেই অঞ্চলেই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। যার জেরে শনিবার পর্যন্ত দুর্যোগের বর্ষণ দক্ষিণবঙ্গে চলতে পারে। কয়েক জেলায় শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। কয়েক জেলায় হতে পারে অতিভারী বৃষ্টি।

শ্রাবণের শেষলগ্নে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু করেছে টি২০ মেজাজে ইনিংস! সোমবার ইতিমধ্যেই ব্যাপক বর্ষণের সাক্ষী থেকেছে কলকাতা থেকে জেলা। এরই মাঝে বর্ষার মেজাজ আরও শানিয়ে শনিবার পর্যন্ত দুর্যোগের বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন একাধিক জেলায় ব্যাপক বর্ষণ হতে চলেছে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়াতেও বুধে হতে পারে ভারী বর্ষণ। এই এলাকাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা-সহ বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূমে শুক্রবার ভারী বর্ষণ হতে পারে। বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়ায় শনিবার রয়েছে প্রবল বর্ষণের সম্ভাবনা। শনিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবার থেকে কমবে বৃষ্টির দাপট।
এদিকে, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়ার রিপোর্ট বলছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। মাঝে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে।
{{/usCountry}}এদিকে, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়ার রিপোর্ট বলছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। মাঝে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে।
{{/usCountry}}