সপ্তাহান্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি। ফের একবার আবহাওয়ার ২২ গজে ব্যাট হাতে নিম্নচাপ! শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, উত্তরবঙ্গের আট জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। অন্যদিকে, মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। সেখানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। তার জেরেই তৈরি হতে পারে এই নিম্নচাপ। এদিকে, বাঁকুড়ার উপর দিয়ে গিয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে শনিবার ভারী বর্ষণের সম্ভবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া-
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শনিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেখানে ১১ সেন্টিমিটার বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে দক্ষিণের বাকি জেলাতেও তলবে বর্ষণ। এর দোসর হয়ে থাকবে ঝোড়ো হাওয়া। শনিবারের পূর্বাভাসে আগেই বলা হয়েছে, ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘণ্টার বেগে বইবে বাতাস। রবিবারও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। ওই দিন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত। সোমবারেও বহু জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে, সমুদ্রেও দমকা হাওয়া বয়ে চলার পূর্বাভাস রয়েছে। সেই কারণেই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া-
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার বর্ষণের পূর্বাভাস রয়েছে। রবি এবং সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে, বাকি জেলাগুলিতে সমান তালেই ঝড় বৃষ্টি চলবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওচার সম্ভাবনা রয়েছে।
{{/usCountry}}দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার বর্ষণের পূর্বাভাস রয়েছে। রবি এবং সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে, বাকি জেলাগুলিতে সমান তালেই ঝড় বৃষ্টি চলবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওচার সম্ভাবনা রয়েছে।
{{/usCountry}}