...
...
Next Story

Weather Update of Winter Forecast: শীত বিদায়ের পালা শুরু? বসন্তে এবার পারদ কোন দিকে? আবহাওয়ার রিপোর্ট রইল

আগামী কয়েক দিনে ভ্যালেন্টাইন্স ডে ২০২৬র সপ্তাহে তাপমাত্রা কোনদিকে যেতে পারে? বলছে আবহাওয়ার রিপোর্ট।

Published on: Feb 9, 2026, 08:52:47 IST
By
Prefer HTon Google
Advertisement

শহর কলকাতার তাপমাত্রা গত দুই দিনে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। এদিকে, শীতবিলাসীদের জন্যও খুব একটা সুখের খবর নেই। ভরা বসন্তের প্রেমের মরশুমে ধীরে ধীরে শীত গুটিগুটি পায়ে ফিরে যাওয়ার মুখে! অন্তত এমনটাই আভাস রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আজ সোমবার থেকে ফের একবার তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে।

শীত বিদায়ের পালা শুরু? বসন্তে এবার পারদ কোনমুখী?
শীত বিদায়ের পালা শুরু? বসন্তে এবার পারদ কোনমুখী?

মাঘে দুলকি চাল নিয়ে শীত একটু মাটি কামড়ে থাকলেও, তা এবার উধাও হতে চলেছে। অনেকেই আবহাওয়ার এই মেজাজে ভেবে ছিলেন, সম্ভবত শীত ফের একবার দাপুটে কামব্যাক করতে পারে। তবে আবহাওয়ার যা ভবাগতিক তাতে, শীত ফেরার নয়, বিদায়ের পথ নিতে শুরু করছে! সোমবার সকালের আকাশ পরিষ্কার থাকলেও তাপমাত্রা সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাতদিন তাপমাত্রা মোটের উপর শুষ্কই থাকতে চলেছে। আপাতত মাঘের বাংলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই ।

উল্লেখ্য, চলতি শীতকালে বৃষ্টি সেভাবে মাঠে নামেনি! সাধারণত বৃষ্টি কম-বেশি হয়ে থাকে শীতকালে। এদিকে, বাংলায় শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে শীত এবারের মতো বিদায় নেবে । সপ্তাহান্তে অনেকটাই বাড়বে তাপমাত্রা। ফলত, ভ্যালেন্টাইন্স ডের সপ্তাহে শীত বিদায়ের পালা শুরু হতে চলেছে। জায়গা নিতে চলেছে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা! পূর্বাভাস বলছে, রাতের তাপমাত্রাও এবার ধীরে ধীরে বাড়তে পারে। আর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস । এরই সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে গরম । ইতিমধ্যে সকালের দিকে শীত শীত ভাব থাকলেও বেলায় যথেষ্ট গরম লাগছে । রোদের তাপ গায়ে লাগছে । ফলত, শীতের বিদায়-ধ্বনি বাজতে শুরু করে দিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe