...
...
Next Story

West Bengal Rain Forecast:চৈত্রের দিনে ঝোড়ো মেজাজ নিয়ে ক্রিজে বৃষ্টি! বর্ষণের সম্ভাবনা কোথায় কোথায়? আবহাওয়ার খবর একনজরে

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামিকাল সমুদ্র উত্তাল থাকবে। তাই শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।

Published on: Mar 20, 2026, 21:58:27 IST
Advertisement

চৈত্রের দিনে রাজ্যে দাপটে 'খেল' দেখানোর মেজাজে বৃষ্টি! ভরা বসন্তে গত কয়েকদিনে রাজ্যে বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত দেখা গিয়েছে। শহর কলকাতাও ভিজেছে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিতে। এরপর শনিবারও রাজ্যের বহু জেলাতেই অল্প বিস্তর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু বৃষ্টি নয়, শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বহু জায়গায়। উত্তর থেকে দক্ষিণ কোথায় কেমন আবহাওয়া থাকবে দেখে নিন।

বসন্তে ঝোড়ো স্ট্রাইক রেট নিয়ে ক্রিজে নামছে বৃষ্টি! আবহাওয়ার খবর একনজরে (PTI)
বসন্তে ঝোড়ো স্ট্রাইক রেট নিয়ে ক্রিজে নামছে বৃষ্টি! আবহাওয়ার খবর একনজরে (PTI)

দক্ষিণবঙ্গ-

শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃ্ষ্টি হতে পারে বলে পূর্বাভাস। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বয়ে যেতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদের কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে বইতে পারে হাওয়া। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। তবে কলকাতা সহ রাজ্যের বাকি জায়গায় দমকা হাওয়ার গতি ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রবিবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে হালকা বর্ষণ।

উত্তরবঙ্গ-

এদিকে, উত্তরবঙ্গের দুই জেলায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা রয়েছে শনিবারের জন্য। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বর্ষণ হতে পারে আগামিকাল। শিলাবৃষ্টির দাপট থাকতে পারে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে। এরইসঙ্গে শনিবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়িতে। শনিবার উত্তরের বাকি জেলায় হলুদ সতর্কতা রয়েছে। রবিবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks