...
...
Next Story

Weather update of West Bengal: ভরা বসন্তে ‘হট’ হতে চলেছে বাংলার আবহাওয়ার মেজাজ! কী বলছে পূর্বাভাস?

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী ৭২ ঘণ্টায় বাংলার দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি পর্যন্ত।

Published on: Feb 10, 2026, 12:24:41 IST
By
Prefer HTon Google
Advertisement

চলছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ। এদিকে ভরা বসন্তে, ধীরে ধীরে গুটিসুটি মেরে পিছু হটছে শীত! এমনই পূর্বাভাস রয়েছে আবহাওয়ার। আগামী কয়েকদিনে বাংলার নানান এলাকার তাপমাত্রা বেশ কিছু গুণ বাড়তে পারে বলে আভাস দিচ্ছে আবহাওয়ার রিপোর্ট।

আবহাওয়ার খবর।
আবহাওয়ার খবর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী ৭২ ঘণ্টায় বাংলার দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি পর্যন্ত। ফলে ভোরের দিকে হালকা ঠান্ডায় জাঁকিয়ে ঘুম এলেও বেলা বাড়তেই মেজাজ পাল্টাবে আবহাওয়া। মনে করা হচ্ছে, এক দুই দিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির পালা শুরু হবে। বৃহস্পতিতে ১ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, তারপর ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আপাতত ভরা বসন্তে বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্বাভাস বলছে, আকাশ পরিষ্কার থাকলেও, ভোরের দিকে উত্তরের কিছু জেলায় কুয়াশা দেখা যাবে। এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম শুষ্ক বায়ু প্রবাহিত হচ্ছে। কোনও নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা আপাতত নেই।

এদিকে, ভ্যালেন্টাইন্স ডের দিন কলকতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে উল্লেখযোগ্যভাবে সেদিন থেকেই তাপমাত্রা বাড়তে পারে। তবে ভ্যালেন্টাইন্স ডে-তে যাঁরা ডেট যে যাবেন ভাবছেন, বা মনের মানুষকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন ভাবছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর! ভ্যালেন্টাইন্স ডের দিন আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। সঙ্গে নীল আকাশ। ফলত, সেই দিন বেলার দিকে গরম বাদ দিলে, আবহাওয়ার ‘রোম্যান্টিক’ মেজাজই থাকার কথা।


 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe