...
...
Next Story

rain forecast : ভাদ্রের ভ্যাপসা গরমের মাঝে বৃষ্টি ভিজতে পারে বাংলার বহু এলাকা! রইল পূর্বাভাস

শহর কলকাতার আজ বৃষ্টির জলছবি কী বলছে! রইল আবহাওয়ার পূর্বাভাস।

Published on: Aug 30, 2026, 08:15:50 IST
Advertisement

ভাদ্রের ভ্যাপসা গরমে নাজেহাল বাংলার বহু এলাকার মানুষ। এদিকে, এরই মাঝে রয়েছে নিম্নচাপের চোখ রাঙানি। আগেই আলিপুর আবহাওয়া দফতর নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক এলাকায়। ভরা ভাদ্রে বাংলার কোন কোন জেলায় সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে, তা দেখে নিন। আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, তার পূর্বাভাস রইল।

ভাদ্রের ভ্যাপসা গরমের মাঝে বৃষ্টি ভিজতে পারে বাংলার বহু এলাকা! রইল পূর্বাভাস। (ছবি সৌজন্যে পিটিআই)
ভাদ্রের ভ্যাপসা গরমের মাঝে বৃষ্টি ভিজতে পারে বাংলার বহু এলাকা! রইল পূর্বাভাস। (ছবি সৌজন্যে পিটিআই)

দক্ষিণবঙ্গের পূর্বাভাস-

প্যাচপ্যাচে গরমের মাঝে দক্ষিণের একাধিক জেলায় রবিবাসরীয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় আজ ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশে হালকা থেকে বর্ষণ হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।

উত্তরবঙ্গের পূর্বাভাস-

উত্তরবঙ্গের দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলার কিছু জায়গায় আজ ভারী বর্ষণ হতে পারে (৭ থেকে ১১ সেন্টিমিটার)। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস-

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe