...
...
Next Story

rain forecast for west bengal : ভরা চৈত্রে কলকাতা সহ বহু এলাকায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার খবর রইল

আবহাওয়ার পূর্বাভাস একনজরে।

Published on: Mar 30, 2026, 22:04:46 IST
Advertisement

ভরা চৈত্র মাসের সন্ধ্যা গড়াতেই পড়ে চলেছে শহর কলকাতায় বৃষ্টি। কোথায় তা জোরে কোথাও হালকা মেজাজে। অফিস ফিরতি মানুষের জন্য কিছুটা বিরক্তি আবার কিছুটা স্বস্তি মিলিয়ে মিশিয়ে আজ সান্ধ্য কলকাতার আবহাওয়া ধরা দিয়েছে। পূর্বাভাস বলছে বৃষ্টি হবে। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। কেমন থাকবে বাংলার আবহাওয়া, তার হদিশ রইল।

ভরা চৈত্রে কলকাতা সহ বহু এলাকায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার খবর রইল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)
ভরা চৈত্রে কলকাতা সহ বহু এলাকায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার খবর রইল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)

শহর কলকাতায় সোমের রাতেই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বদ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতাই নয়, রাজ্যের আরও কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা যাচ্ছে, কোনও কোনও জায়গায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও আবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা ছাড়াও হাওড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে আজ সোমবার রাতেই ঝড় বৃষ্টির তাণ্ডব শুরুর পূর্বাভাস রয়েছে। আলাদা করে লাল সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জন্য। সেখানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে। কিছু কিছু জেলায় রয়েছে কমলা সতর্কতা।

শুধু যে দক্ষিণবঙ্গেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে তা নয়। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। এই চার জেলায় মঙ্গলবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহের দ্বিতীয় দিনটিতে বর্ষণে ভিজতে পারে,উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর,কোচবিহার, মালদা।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks