...
...
Next Story

Weather Update of West Bengal: এবার আসরে নিম্নচাপ,কলকাতা সহ কোথায় কোথায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস!

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। উত্তর বঙ্গোপসাগরে, বাংলা-বাংলাদেশ উপকূলের কাছে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। নতুন নিম্নচাপ বাংলা জুড়ে ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে বলে পূর্বাভাস রয়েছে।

Published on: Aug 23, 2026, 10:24:15 IST
Advertisement

শুরু হয়ে গিয়েছে শরৎকাল। ভাদ্রের শুরুতেই গত কয়েকদিনে ভ্যাপসা গরমে নাজেহাল ছিল দক্ষিণবঙ্গ। এরপরই আবহাওয়ার পূর্বাভাস বলছে, এবার বর্ষার আসর জমাতে আসছে নিম্নচাপ। সপ্তাহান্তে নিম্নচাপের জেরে কলকাতা সহ একাধিক জেলা ভিজতে পারে। রবিবাসরীয় বৃষ্টিতে কোন কোন জেলা ভিজবে, দেখা যাক আবহাওয়ার পূর্বাভাসে।

এবার আসরে নিম্নচাপ, কলকাতা সহ কোথায় কোথায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস! (Saikat Paul)
এবার আসরে নিম্নচাপ, কলকাতা সহ কোথায় কোথায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস! (Saikat Paul)

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। উত্তর বঙ্গোপসাগরে, বাংলা-বাংলাদেশ উপকূলের কাছে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। নতুন নিম্নচাপ বাংলা জুড়ে ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে বলে পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের শনিবার বিকেলের বুলেটিন অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখা অমৃতসর, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের উপর অবস্থানরত একটি নিম্নচাপের কেন্দ্র, জামশেদপুর এবং দীঘার উপর দিয়ে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার জেরে শনিবার ও রবিবার দুই দিনই বৃষ্টিপাত হবে।

আজ শনিবার ক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতার দক্ষিণ প্রান্ত ও দক্ষিণ ২৪ পরগনায় ভালো বৃষ্টি হবে। সোমবার দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe