...
...
Next Story

Biman Bose on Arabul Islam: বামফ্রন্ট নেতৃত্বাধীন জোটের অংশ আরাবুলকে 'মেনে নিতে পারছেন না' বিমান বসু! সঙ্গে বললেন…

আরাবুল এখন খাতায় কলমে বামফ্রন্ট নেতৃত্বাধীন জোটের অংশ। এই আরাবুলের হয়ে প্রচার করতে হবে বাম কর্মীদের! এহেন আরাবুলকে নিয়ে বিমান বসু অকপট বলে দিলেন, 'তাঁকে মেনে নেওয়া যায় না।'

Published on: Apr 14, 2026, 06:54:34 IST
Advertisement

আইএসএফের সঙ্গে জোটে রয়েছে বামফ্রন্ট। এই জোট নিয়ে অবশ্য কম ঝামেলা হয়নি। আসন সমঝোতা নিয়ে দুই দলেপ মধ্যে দর কষাকষি গিয়েছিল চরমে। কয়েকটি আসনে তো প্রার্থী দিয়েও আইএসএফের চাপে পরে প্রার্থী প্রত্যাহার করতে হয়েছে বামেদের। এই সবের মাঝে এবার আরও এক নয়া সমীকরণ তৈরি হয়েছে কয়েকদিন আগে। তৃণমূল কংগ্রেস থেকে আরাবুল ইসলাম যোগদান করেছেন আইএসএফে। যদিও আরাবুলকে নিয়ে বামেদের তরফ থেকে আপত্তি ছিল। এককালে তৃণমূলে থেকে ভাঙড়ে সিপিএমের বিরুদ্ধে রাজনীতি করে এসেছিলেন আরাবুল। তাঁর বিরুদ্ধে বাম কর্মীদের ওপর হামলার একাধিক অভিযোগ উঠেছে। তবে আরাবুল এখন খাতায় কলমে বামফ্রন্ট নেতৃত্বাধীন জোটের অংশ। এই আরাবুলের হয়ে প্রচার করতে হবে বাম কর্মীদের! এহেন আরাবুলকে নিয়ে বিমান বসু অকপট বলে দিলেন, 'তাঁকে মেনে নেওয়া যায় না।'

আরাবুলকে নিয়ে বিমান বসু অকপট বলে দিলেন, 'তাঁকে মেনে নেওয়া যায় না।' (PTI)
আরাবুলকে নিয়ে বিমান বসু অকপট বলে দিলেন, 'তাঁকে মেনে নেওয়া যায় না।' (PTI)

এর আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আরাবুল প্রসঙ্গে বামেদের খোঁচা দিয়ে বলেছিলেন, 'সেলিম, বিমান বসুরা আরাবুলের হয়ে প্রচার করবেন, ভেবেও রোমাঞ্চ লাগছে।' এই আবহে সংবাদমাধ্যম টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাবুল প্রসঙ্গে বিমান বসু বলেন, 'আরাবুলকে মেনে নেওয়া যায় না। তবে ওদের বক্তব্য, ওদের পার্টি, ওরা ঠিক করবে যে কাকে প্রার্থী করা হবে। আবার এটাও সত্য যে ইলেকটোরেট বলে একটা কথা আছে। ভোটারদের কাছে ভাল বার্তা গেল কি না, সেই প্রশ্ন থেকে যায়।'

উল্লেখ্য, ভোটের আগে ভাঙড়ের 'তাজা নেতা' আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে যোগদান করেন আইএসএফে। ক্যানিং পূর্ব আসন থেকে আইএসএফ তাঁকে প্রার্থীও করেছে। উল্লেখ্য, এই আরাবুলের বিরুদ্ধে যখন রাজনৈতিক হিংসার অভিযোগ উঠত, তখন তাঁকে 'তাজা নেতা' বলে আখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গত কয়েকবছর ধরেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে আরাবুলের। দল থেকে সাসপেন্ড হয়েছিলেন। জেল খেটেছেন। এহেন আরাবুলকে সরিয়ে ভাঙড়ে শওকত মোল্লাকে তুলে ধরেছে তৃণমূল। এই আবহে আরাবুল আইএসএফে চলে গিয়েছেন। এমনিতে বিগত কয়েক বছর ধরে ভাঙড় উত্তপ্ত থেকেছে আরাবুল বনাম শওকত দ্বন্দ্বে। সঙ্গে তৃণমূল বনাম আইএসএফের সংঘাতও হিংসাত্মক আকার নিয়েছে। এখন এই সবের মাঝে বামেরা যেন ক্যানিং এবং ভাঙড়ের রাজনীতিতে 'সাইলেন্ট পার্টনার'। তাই মেনে নিতে না পারলেও আরাবুল এখন বামফ্রন্টের জোটসঙ্গী।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe