WB Vote Prediction: ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির উত্থানে নড়েচড়ে বসেছিল তৃণমূল কংগ্রেস। এই আবহে ২০২১ সালের ভোট 'বড় পরীক্ষা' ছিল ঘাসফুল শিবিরের জন্য। তবে বিজেপিকে কার্যত উড়িয়ে দিয়ে বঙ্গে ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস। আর এবারের বিধানসভা ভোটের আগে অনুষ্ঠিত চব্বিশের লোকসভায় বিজেপিকে জোর ধাক্কা দিয়েছে তৃণমূল। তবে লোকসভা ভোটের সঙ্গে যে বিধানসভা নির্বাচনের ফারাক আছে, তা দেখা গিয়েছে ২০১৯-২০২১'র ফলাফলেই। তবে এক হিসেব নিকেশ, সমীকরণের মাঝেই তৃণমূলের সম্ভাব্য ফলাফল নিয়ে বড় দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'বিজেপি এজেন্সি দিয়ে ভোট করাতে চাইছে, কিন্তু মানুষ ঠিক করে নিয়েছেন কী করতে হবে। বিজেপি এমন একটা হাওয়া তুলছে যে তারা ক্ষমতায় আসবে। চারিদিকে গেলো গেলো রব। ২৭ লক্ষ তৃণমূলের ভোট চলে গেল। চ্যালেঞ্জ করছি আমাদের ভোট শতাংশ আরও বাড়বে। এমনকি যদি ১ কোটি নামও বাদ দেওয়া হয়, তাহলেও তৃণমূলই ক্ষমতায় ফিরবে।' এরই সঙ্গে অভিষেক বলেন, 'বিজেপি বুঝে গিয়েছে বাংলায় তাদের হার নিশ্চিত। ২০২১ সালেও ঠিক একই ছবি দেখা গিয়েছিল। আমি অন রেকর্ড বলছি, এবার তৃণমূলের ভোট শতাংশ আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। ২০২১-এর সাফল্যকেও ছাপিয়ে যাবে তৃণমূল।' তৃণমূল ২৩০টি আসন পাবে বলে দাবি করেন অভিষেক। ঘাসফুল শিবিরের সেকেন্ড ইন কমান্ডের অভিযোগ, বিজেপি নাকি কোটি কোটি টাকা খরচ করে 'গেরুয়া ঝড়ের ধারণা' তৈরির চেষ্টা করছে।
এদিকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, 'আমাদের দলে এখনও অনেকের মতানৈক্য,ইগো কাজ করছে। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন। যদি কোথাও খামতি থাকে পরে হা হুতাশের জায়গা থাকবে না। গোষ্ঠী দ্বন্দ্ব থাকলে আগামী ১৫ দিন বিরত থাকুন। বিভেদ ভুলে যাওয়ার সময় এসেছে। আগামী ১৫ দিন সব ইগো দূরে সরিয়ে একজোট হয়ে লড়াই করুন। আমার নির্বাচন নয় তাই আমি খটবো না এটা হবে না। যে সার্ভেগুলো বেরিয়েছে তাতে সবাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তাই বলে আত্মতুষ্টি র জায়গা নেই। পুরোনো নতুন সবাই কে নামান। পুরোনোদের যোগ্য সম্মান দিন। প্রচারে নিন। মতবিরোধ বা মতানৈক্য যেন না হয়।'
{{/usCountry}}এদিকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, 'আমাদের দলে এখনও অনেকের মতানৈক্য,ইগো কাজ করছে। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন। যদি কোথাও খামতি থাকে পরে হা হুতাশের জায়গা থাকবে না। গোষ্ঠী দ্বন্দ্ব থাকলে আগামী ১৫ দিন বিরত থাকুন। বিভেদ ভুলে যাওয়ার সময় এসেছে। আগামী ১৫ দিন সব ইগো দূরে সরিয়ে একজোট হয়ে লড়াই করুন। আমার নির্বাচন নয় তাই আমি খটবো না এটা হবে না। যে সার্ভেগুলো বেরিয়েছে তাতে সবাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তাই বলে আত্মতুষ্টি র জায়গা নেই। পুরোনো নতুন সবাই কে নামান। পুরোনোদের যোগ্য সম্মান দিন। প্রচারে নিন। মতবিরোধ বা মতানৈক্য যেন না হয়।'
{{/usCountry}}