Congress' Kanhaiya Kumar on WB: 'বিভাজনের রাজনীতি... বাংলা ভাঙার চেষ্টা করা হতে পারে', বললেন কংগ্রেসের কানহাইয়া

Kanhaiya Kumar: একদা বামেদের 'মুখ' হিসেবে পরিচিত এই জেএনইউ প্রাক্তনী কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করলেন, 'বিভাজনমূলক রাজনীতিকে উৎসাহিত করা হচ্ছে, বাংলাকে বিভক্ত করার চেষ্টা করা হতে পারে'। কানহাইয়ার সঙ্গে সেই সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর।

Published on: Apr 28, 2026, 07:59:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kanhaiya Kumar on WB: পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচনের আগে শেষ লগ্নে কংগ্রেসের হয়ে প্রচার করতে এসেছিলেন কানহাইয়া কুমার। একদা বামেদের 'মুখ' হিসেবে পরিচিত এই জেএনইউ প্রাক্তনী কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করলেন, 'বিভাজনমূলক রাজনীতিকে উৎসাহিত করা হচ্ছে, বাংলাকে বিভক্ত করার চেষ্টা করা হতে পারে'। এদিকে কানহাইয়ার সঙ্গে সেই সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। (আরও পড়ুন: চিৎপুরে ৪টি বন্দুক, ১১৪ রাউন্ড গুলি নিয়ে এসে ধরা পড়ল বিহারের শামিম আলম)

কানহাইয়ার সঙ্গে সেই সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। (PTI)
কানহাইয়ার সঙ্গে সেই সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। (PTI)

কংগ্রেসই বাংলার ভবিষ্যৎ গড়তে পারে, এই দাবি করে সাংবাদিকদের কানহাইয়া বলেন, 'ভয়-বিভাজনের রাজনীতি বাংলার ভবিষ্যৎ গড়তে পারে না। কংগ্রেসই বিকল্প। ভারতীয় জাতীয় কংগ্রেস সম্মিলিত সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ মঞ্চ তৈরিতে বিশ্বাসী। আমরা নিজেদের কেবল বিজেপির বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না। বাংলায় উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক সম্প্রীতির উপর জোর দিতে হবে। স্বভাবতই মানুষ এখানে প্রশ্ন তুলছেন, বিজেপি না হলে, কে? আমি বলতে চাই কংগ্রেসই বাংলায় উন্নয়ন, কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতির উপর ভিত্তি করে সুস্পষ্ট বিকল্প নিয়ে আসতে পারে। বর্তমানে বাংলায় বহু সমস্যা রয়েছে- ক্রমবর্ধমান বেকারত্ব, শিল্পোন্নয়নের অভাব, কারখানা বন্ধ হয়ে যাওয়া ও যুবকদের ক্রমবর্ধমান ভিনরাজ্যে যাওয়া... এছাড়া এখানে বিভাজনমূলক রাজনীতিকে উৎসাহিত করা হচ্ছে। এই ধরনের রাজনীতি চলতে থাকলে বাংলাকে বিভক্ত করার চেষ্টা করা হতে পারে। ভয় ও মেরুকরণ উন্নয়ন আনতে পারে না। কংগ্রেস কর্মসংস্থান সৃষ্টি, নারী সুরক্ষা, কৃষক কল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।'

এদিকে গোলাম আহমেদ মীর বলেন, 'পশ্চিমবঙ্গের বর্তমান নির্বাচন হচ্ছে মেরুকরণের ওপর। বিজেপি ও তৃণমূলের কারণেই এমনটা হচ্ছে। তবে কংগ্রেস একটি সুস্পষ্ট উন্নয়নমূলক রূপরেখা এবং আদর্শগত দৃষ্টিভঙ্গি নিয়ে আসছে। বাংলার জন্য স্বতন্ত্র বিকল্প প্রস্তাব করছে। এর লক্ষ্য হল বাংলার ধর্মনিরপেক্ষ কাঠামো এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করা। কংগ্রেস ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন দিকনির্দেশনা দিতে নির্বাচনে লড়ছে। যুবক, নারী এবং অর্থনৈতিক বৃদ্ধির জন্য নিশ্চয়তা তৈরি করবে। বহু শিল্প, কল কারখানা বন্ধ হয়ে গিয়েছে। সেগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকার কেউই পর্যাপ্ত পদক্ষেপ করেনি। কর্মসংস্থান, নিরাপত্তা এবং সামাজিক ন্যায়বিচারের মতো প্রকৃত সমস্যাগুলির সমাধান করতে পারে, এমন নেতৃত্বের জন্য যুবক ও নাগরিকদের মধ্যে ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। কংগ্রেস বাংলার পরিচয় রক্ষা করতে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এবং বিশ্বাসযোগ্য রাজনৈতিক বিকল্প প্রদানের জন্য লড়াই করছে।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More