Arms Recovered in Kolkata: চিৎপুরে ৪টি বন্দুক, ১১৪ রাউন্ড গুলি নিয়ে এসে ধরা পড়ল বিহারের শামিম আলম

Arms Recovered in Kolkata: উত্তর কলকাতার চিৎপুর এলাকা থেকে ধরা পড়ল ৪টি বন্দুক এবং ১১৪ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত অস্ত্রগুলির মধ্যে তিনটি সিঙ্গল শটার বন্দুক, একটি ৭ এমএম পিস্তল। আর গুলির মধ্যে ১৪ রাউন্ড ৮ এমএম এবং ১০০ রাউন্ড ৭ এমএম কার্তুজ ছিল। এছাড়া চারটি খালি ম্যাগাজিন পাওয়া যায় ।

Published on: Apr 28, 2026, 07:43:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Arms Recovered in Kolkata: ২৯ এপ্রিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে দ্বিতীয় দফায় বিধানসভা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। আর তার আগেই উত্তর কলকাতার চিৎপুর এলাকা থেকে ধরা পড়ল ৪টি বন্দুক এবং ১১৪ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত অস্ত্রগুলির মধ্যে তিনটি সিঙ্গল শটার বন্দুক, একটি ৭ এমএম পিস্তল। আর গুলির মধ্যে ১৪ রাউন্ড ৮ এমএম এবং ১০০ রাউন্ড ৭ এমএম কার্তুজ ছিল। এছাড়া চারটি খালি ম্যাগাজিন পাওয়া যায়। এই ঘটনায় বিহারের বাসিন্দাকে গ্রেফতার করে স্পেশলা টাস্ক ফোর্স। ধৃতের নাম শামিম আলম। ধৃতকে জেরা করছে পুলিশের গোয়েন্দারা। কাদের জন্য এই সব বন্দুক কলকাতায় নিয়ে আসা হয়েছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

চিৎপুর এলাকা থেকে ধরা পড়ল ৪টি বন্দুক এবং ১১৪ রাউন্ড গুলি
চিৎপুর এলাকা থেকে ধরা পড়ল ৪টি বন্দুক এবং ১১৪ রাউন্ড গুলি

জানা গিয়েছে, ২৭ এপ্রিল দুপুরে চিৎপুর থানা এলাকায় বিটি রোড সংলগ্ন এক বাড়িতে অভিযান চালায় এসটিএফ। সেখানে লুকিয়ে থাকা শামিমকে ধরে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া অস্ত্র নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তবে সন্তোজনক জবাব না দিতে পারায় তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তবে প্রাথমিক ভাবে রিপোর্টে দাবি করা হয়েছে, বিহারের নওয়াদার বাসিন্দা শামিম এই আগ্নেয়াস্ত্র কলকাতার এক ব্যবসায়ীর হাতে তুলে দিতে এসেছিল। আজ, ২৮ এপ্রিল ধৃতকে আদালতে হাজির করানো হবে। কোন ব্যবসায়ীর হাতে এই বেআইনি অস্ত্র তুলে দিতে শামিম শহরে এসেছিল, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এর সঙ্গে কোনও বড় চক্র বা রাজনৈতিক যোগ রয়েছে কি না, সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আন্তঃরাজ্য স্তরে সংগঠিত এই পাচার চক্রের শিকড়েরও খোঁজ চালানো হচ্ছে।

এর আগেও পশ্চিমবঙ্গে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সাথে বিহার যোগের সূত্র পাওয়া গিয়েছে। পড়শি রাজ্যে তৈরি বেআইনি অস্ত্র এই রাজ্যে পাচার করা হয়ে থাকে। এই আবহে কলকাতায় অস্ত্রশস্ত্র সমেত বিহারের যুবক গ্রেফতার হয়েছিল কয়েকদিন আগেও। গত ১৮ এপ্রিল কলকাতা পুলিশের এসটিএফ-এর অভিযানে রাজাবাজার এলাকা থেকে ছ’টি ওয়ান শটার ও ১৮টি ৮ এমএম কার্তুজ উদ্ধার করা হয়েছিল। সেই অস্ত্রও বিহার থেকে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More