...
...
Next Story

Abhishek Banerjee to TMC Workers: 'বিজেপি এমন একটা হাওয়া তুলছে যে তারা ক্ষমতায় আসবে… তৃণমূলের ২৭ লাখ ভোট চলে গেল'

Abhishek Banerjee: তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, 'বিজেপি এজেন্সি দিয়ে ভোট করাতে চাইছে, কিন্তু মানুষ ঠিক করে নিয়েছেন কী করতে হবে। বিজেপি এমন একটা হাওয়া তুলছে যে তারা ক্ষমতায় আসবে। চারিদিকে গেলো গেলো রব। ২৭ লক্ষ তৃণমূলের ভোট চলে গেল।' এই আবহে '২৭ লক্ষ বনাম ১ কোটির লড়াই' হবে বলে হুঙ্কার দেন অভিষেক।

Published on: Apr 15, 2026, 08:08:09 IST
Advertisement

Abhishek Banerjee: ভোটের আগে দলীয় কোন্দল ভুলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাসফুল শিবিরের সেকেন্ড ইন কমান্ডের অভিযোগ, বিজেপি নাকি কোটি কোটি টাকা খরচ করে 'গেরুয়া ঝড়ের ধারণা' তৈরির চেষ্টা করছে। এই আবহে গেরুয়া শিবিরকে তোপ দেগে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, 'বিজেপি এজেন্সি দিয়ে ভোট করাতে চাইছে, কিন্তু মানুষ ঠিক করে নিয়েছেন কী করতে হবে। বিজেপি এমন একটা হাওয়া তুলছে যে তারা ক্ষমতায় আসবে। চারিদিকে গেলো গেলো রব। ২৭ লক্ষ তৃণমূলের ভোট চলে গেল।' এই আবহে '২৭ লক্ষ বনাম ১ কোটির লড়াই' হবে বলে হুঙ্কার দেন অভিষেক।

'২৭ লক্ষ বনাম ১ কোটির লড়াই' হবে বলে হুঙ্কার দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
'২৭ লক্ষ বনাম ১ কোটির লড়াই' হবে বলে হুঙ্কার দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, 'আমাদের দলে এখনও অনেকের মতানৈক্য,ইগো কাজ করছে। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন। যদি কোথাও খামতি থাকে পরে হা হুতাশের জায়গা থাকবে না। গোষ্ঠী দ্বন্দ্ব থাকলে আগামী ১৫ দিন বিরত থাকুন। বিভেদ ভুলে যাওয়ার সময় এসেছে। আগামী ১৫ দিন সব ইগো দূরে সরিয়ে একজোট হয়ে লড়াই করুন। আমার নির্বাচন নয় তাই আমি খটবো না এটা হবে না। যে সার্ভেগুলো বেরিয়েছে তাতে সবাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তাই বলে আত্মতুষ্টি র জায়গা নেই। পুরোনো নতুন সবাই কে নামান। পুরোনোদের যোগ্য সম্মান দিন। প্রচারে নিন। মতবিরোধ বা মতানৈক্য যেন না হয়।'

এদিকে আইপ্যাক ডিরেক্টর বিনেশ চন্ডেলের গ্রেফতারি নিয়েও সরব অভিষেক। বিনেশেন না করে অভিষেক বলেন, 'বিজেপি এজেন্সি দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু তারা জানে না, এই ধরনের আক্রমণ আমাদের আরও শক্তিশালী করবে। যত আমাদের ওপর আঘাত আসবে, তৃণমূল তত বেশি শক্তি নিয়ে ঘুরে দাঁড়াবে। বিজেপি এজেন্সি দিয়ে ভোট করাতে চাইছে, কিন্তু মানুষ ঠিক করে নিয়েছেন কী করতে হবে।' এরপর অভিষেক আরও বলেন, 'বাঙালিরা ব্রিটিশদের সামনে মাথা নত করিনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে? গুজরাতের গুন্ডা আমাদের ভয় দেখাবে?'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks