...
...
Next Story

West Bengal Election: 'শুভেন্দুকে মুরগি করেছে বিজেপি, ওর ক্যারিয়ার শেষ করার খেলা খেলছে শমীক-সুকান্ত মিলে'

কুণাল ঘোষ বলেন, বিজেপি রাজ্য নেতৃত্বের শীর্ষস্থানীয় চার নেতা চলছেন চারটি ভিন্ন পথে। এদিকে কুণালের অভিযোগ, স্ত্রী রিঙ্কুকে প্রার্থী না করায় দিলীপ ঘোষ নাকি রাজ্য নেতৃত্বের ওপর খাপ্পা। এছাড়া দিলীপ ঘোষের 'ভাগ্য ফেরার' নেপথ্যে দীঘার জগন্নাথ দর্শন রয়েছে বলে দাবি করেন কুণাল।

Published on: Mar 24, 2026, 08:35:14 IST
Advertisement

শুভেন্দু অধিকারীকে নাকি ইচ্ছে করে হারাতে চাইছে বিজেপির রাজ্য নেতৃত্ব, এমনই অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র তথা বেলেঘাটা থেকে ঘাসফুল প্রতীকের প্রার্থী কুণাল ঘোষ। এরই সঙ্গে তৃণমূল নেতা বলেন, বিজেপি রাজ্য নেতৃত্বের শীর্ষস্থানীয় চার নেতা চলছেন চারটি ভিন্ন পথে। কুণাল ঘোষ বলেন, 'শুভেন্দুকে অযথা মুরগি করে ছেড়ে দিয়েছে বিজেপি। কারণ, একে নন্দীগ্রামে নন্দীগ্রাম-১ হারবে, আর এবার পবিত্র কর চলে আসায় নন্দীগ্রাম-২ হারবে। এবার তাঁকে গ্যাস খাইয়ে পাঠিয়ে দিয়েছে ভবানীপুরে লড়তে। ৪০ থেকে ৫০ হাজার ভোটে হারবেন তিনি সেখানে। শুভেন্দুর বিরুদ্ধে গুরুতর চক্রান্ত এটা। ওর ক্যারিয়ার শেষ করার খেলা খেলছে শমীক আর সুকান্ত মিলে। ওরা মিলে ওকে দু'জায়গায় হরানোর চেষ্টা করেছে। ও কোনদিকে যাবে। ও জামা আটকাতে গেলে প্যান্ট খুলে যাচ্ছে, প্যান্ট আটকাতে গেলে জামা খুলে যাচ্ছে।'

শুভেন্দুকে নিয়ে বড় দাবি কুণাল ঘোষের (Saikat Paul)
শুভেন্দুকে নিয়ে বড় দাবি কুণাল ঘোষের (Saikat Paul)

তৃণমূল মুখপাত্র আরও বলেন, 'সুকান্ত মজুমদার একদিকে হাঁটেন, শুভেন্দু অন্যদিকে হাঁটেন, শমীক একদিকে হাঁটেন, দিলীপ ঘোষ আবার অন্যদিকে হাঁটেন। আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা। যারা বলছে, রেখা পাত্র গো ব্যাক, আগে সেগুলো সামলানো উচিত ওদের।' এদিকে কুণালের অভিযোগ, স্ত্রী রিঙ্কুকে প্রার্থী না করায় দিলীপ ঘোষ নাকি রাজ্য নেতৃত্বের ওপর খাপ্পা। এছাড়া দিলীপ ঘোষের 'ভাগ্য ফেরার' নেপথ্যে দীঘার জগন্নাথ দর্শন রয়েছে বলে দাবি করেন কুণাল।

দিলীপকে নিয়ে কুণাল বলেন, 'দিলীপ ঘোষ আবার একটু ভেসে থাকতে চাইছেন। দিলীপ ঘোষকে সেখান থেকে এর আগে সরিয়ে দিয়েছিল। সিটিং এমপি ছিলেন, সেখান থেকে তাঁকে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করার পরে দিলীপ ঘোষের ভাগ্য খুলেছে। এবার তিনি একটু পুরনো ফর্মে ব্যাট করতে চাইছেন। কিন্তু তাঁর আসলে কহি পে নিগাহেঁ, কপি পে নিশানা। রিঙ্কু বৌদি টিকিট না পাওয়ায় তিনি নিশানা করছেন রাজ্য নেতাদের। তাই অন্যদিকে তাকিয়ে বলছেন, মারব... মারব... তবে কোন দল কাকে প্রার্থী করবে, তা তাদের বিষয়। তাই সেটা নিয়ে আমাদের আলাদা করে বলার কিছু নেই।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe