...
...
Next Story

WB Opinion poll: বিজেপির সিট কি বাড়বে? TMCর দখলে কত আসন থাকতে পারে! ২০২৬ পশ্চিমবঙ্গ ভোট নিয়ে কী বলছে নয়া জনমত সমীক্ষা?

ট্রেনে, বাসে, কিম্বা চায়ের ঠেকে মাঝে মাঝেই উঠছে, ভোট-আলোচনা। কত আসন থাকবে কোন পার্টির? ভোটের ফলাফল ৪ মের দিন স্বস্তির নিঃশ্বাস ফেলবে কে? এমনই সমস্ত নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলার নানান প্রান্তে।

Published on: Mar 19, 2026, 16:28:56 IST
Advertisement

২০২৬ পশ্চিমবঙ্গ ভোটের রণদামামা বেজে গিয়েছে। দুই দফার এই ভোট পর্ব আগামী ২৩ ও ২৯ এপ্রিল। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম দলগুলি তাদের প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করে দিয়েছে। অন্যদিকে, রাজ্য জুড়ে জল্পনার পারদ চড়ছে। ট্রেনে, বাসে, কিম্বা চায়ের ঠেকে মাঝে মাঝেই উঠছে, ভোট-আলোচনা। কত আসন থাকবে কোন পার্টির? ভোটের ফলাফল ৪ মের দিন স্বস্তির নিঃশ্বাস ফেলবে কে? এমনই সমস্ত নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলার নানান প্রান্তে। এরই মাঝে উঠে এসেছে আইএএনএস-ম্যাট্রিজের সমীক্ষা। কী আভাস দিচ্ছে, এই জনমত সমীক্ষা?

বিজেপির সিট কি বাড়বে? তৃণমূলের দখলে কত আসন থাকতে পারে! কী বলছে নয়া সমীক্ষা? (PTI Photo/Swapan Mahapatra)(PTI03_19_2026_000127A) (PTI)
বিজেপির সিট কি বাড়বে? তৃণমূলের দখলে কত আসন থাকতে পারে! কী বলছে নয়া সমীক্ষা? (PTI Photo/Swapan Mahapatra)(PTI03_19_2026_000127A) (PTI)

তৃণমূলের জন্য কোন আভাস?

আইএএনএস-ম্যাট্রিজের সমীক্ষা বলছে, ২০২৬ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে ২৯৪ আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে ১৫৫ থেকে ১৭০ টি আসন যেতে পারে। এর আগে, ২০২১ সালের ভোটে তৃণমূলের ঝুলিতে ২১৫ টি আসন ছিল। ফলত, সেই জায়গা থেকে বেশ কিছুটা ভোট অঙ্ক কমে যাওয়ার আভাস দিয়েছে এই জনমত সমীক্ষা। যদিও এখনও ভোট আসতে বাকি ১ মাসেরও বেশি সময়। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হুঙ্কারের সুরে ভবানীপুর কেন্দ্র নিয়ে জানিয়ে দিয়েছেন, গতবারের থেকেও তিনি বেশি ভোটে জিতবেন। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ এককালে তাঁরই প্রাক্তন সৈনিক তথা বর্তমানে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী।

বিজেপির জন্য কোন আভাস?

এদিকে, শুভেন্দু অধিকারীদের দল বিজেপিকে নিয়েও রয়েছে আইএএনএস-ম্যাট্রিজের জনমত সমীক্ষা। সেখানে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০২৬ বিধানসভা ভোটে জিততে পারে ১০০ থেকে ১১৫ টি আসন। এর আগে ২০২১ সালের ভোটে বিজেপির দখলে ছিল ৭৭ টি আসন। সেই বছর বিজেপির তুুমুল প্রচারাভিজানের পরও শেষমেশ ১০০ও পার করতে পারেনি গেরুয়া শিবির। তবে ২০২৬ সালের ভোটে বাংলায় বিজেপি কোন ছকে এগোয়, সেদিকে তাকিয়ে জাতীয় রাজনীতিও।

আইএএনএস-ম্যাট্রিজের জনমত সমীক্ষা বলছে, তৃণমূলের ভোট শেয়ার ৪৩ থেকে ৪৫ শতাংশ থাকতে পারে। সেখানে বিজেপির জোট এনডিএ ৪১ থেকে ৪৩ শতাংশ ভোট শেয়ার পেতে পারে।

২০১১ সালে বামেদের দাপুটে শাসনকাল শেষ করে ঐতিহাসিক জয় সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে তৃণমূল প্রথমবার আসে ক্ষমতায়। এরপর থেকে রাজ্যের ভোটে সেভাবে বেগ পেতে দেখা যায়নি তৃণমূলকে। ধীরে ধীরে ২০২১ ভোটের আগে রাজ্যে বিজেপির উত্থান অনেকেরই নজর কাড়ে। সেবারের ভোটে বিজেপি বিপুল জয় লাভ না করলেও, বিধানসভায় প্রধান বিরোধীর আসনে বসেন শুভেন্দু অধিকারীরা। এরপর ২০২৬ বিধানসভা ভোট। বাংলার শাসনের মসনদে এবার কোন পরিসংখ্যান উঠে আসবে, তার অপেক্ষা। শুরু হয়েছে ভোটের কাউন্ডডাউন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe