...
...
Next Story

৩৮ শতাংশ ডিএ ঢুকবে পুজোর মাসেই, কারা পাবেন! সুখবর দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের

ডিএ নিয়ে বড় বার্তা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ শুভেন্দু সরকারের।

Published on: Aug 4, 2026, 22:34:49 IST
Advertisement

মঙ্গলবারই রাজ্যে ডিএ নিয়ে বড় ঘোষণা করল নবান্ন। যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, রাজ্য সরকারের পূর্ণ সময়ের কর্মচারীরা আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে সংশোধিত ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এই অক্টোবর মাসেই রয়েছে দুর্গাপুজো। আর শারোদৎসবের আগেই এই পরিমাণ ডিএর ঘোষণা করল রাজ্য সরকার। এদিন অর্থ দফতরের (অডিট ব্রাঞ্চ) অতিরিক্ত প্রধান সচিব পিকে মিশ্রের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ডিএ সংক্রান্ত তথ্য জানিয়েছে সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (utpal sarkar)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (utpal sarkar)

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী সরকারের প্রথম বাজেট কিছুদিন আগে পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে তিনি ২০ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তখন জানানো হয়, আগামী নভেম্বর মাস থেকে ডিএ পাওয়া শুরু করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। পরে শুভেন্দু অধিকারী জানান, নভেম্বর মাস নয়, পুজোর আগেই সরকারি কর্মচারীরা বর্ধিত হারে ডিএ পাবেন। সেই মতোই এল রাজ্যসরকারের নয়া বিজ্ঞপ্তি। এই বর্ধিত হারে ডিএ প্রযোজ্য হবে রাজ্য সরকাি কর্মী ছাড়াও, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত (পঞ্চায়েতকর্মী-সহ), পুর নিগম, পুরসভা এবং অন্যান্য স্থানীয় সংস্থার কর্মচারীদের জন্যও। পাশাপাশি, রাজ্যের লক্ষ লক্ষ পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের জন্যও মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। পুজোর আগে আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে তাঁরা সংশোধিত বেসিক পেনশন বা সংশোধিত ফ্যামিলি পেনশনের ৩৮ শতাংশ হারে ডিআর পাবেন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe