HS 3rd semester routine: আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের সূচিতে ফের (HS 3rd semester routine changed) একপ্রস্থ পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। পরীক্ষার ঠিক ১১ দিন আগে উপনির্বাচনের কারণে রুটিন বদলানোর পর, এবার পরীক্ষা শুরুর মাত্র ছ’দিন আগে করম পুজোর কথা মাথায় রেখে আরও একবার রুটিন পরিবর্তন করা হলো।

১৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে এই সংশোধিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। সংসদ সূত্রে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ২২ সেপ্টেম্বর তারিখে নির্ধারিত সমস্ত বৃত্তিমূলক বা ভোকেশন্যাল বিষয়ের পরীক্ষাটি অনিবার্য কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। সেই পরীক্ষাটি আগামী ১৩ অক্টোবর দ্বিতীয়ার্ধে দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
নতুন সূচি অনুযায়ী বৃত্তিমূলক পরীক্ষা
নতুন এই নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর দ্বিতীয় ভাগে হেলথ কেয়ার, অটোমোবাইল, রিটেইলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস, ফুড প্রসেসিং এবং টেলিকম-সহ সমস্ত ভোকেশন্যাল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সংসদের তরফে এও জানানো হয়েছে যে, পরিস্থিতির প্রয়োজনে এই রুটিনে পরবর্তীতে আরও পরিবর্তন আনা হতে পারে, যা সময়মতো নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও পরীক্ষার্থীদের এই পরিবর্তিত নির্ঘণ্ট মেনেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, পরীক্ষার্থীদের হাতে ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়া হয়েছিল। তবে রুটিন বারবার বদল হওয়ায় সংশোধিত সূচি অনুযায়ী নতুন অ্যাডমিট কার্ড পুনরায় বিতরণ করা হবে বলে জানিয়েছে সংসদ। যদি তাৎক্ষণিকভাবে নতুন অ্যাডমিট কার্ড হাতে পাওয়া না যায়, তবে পুরনো অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়েই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং পরবর্তীতে স্কুল থেকে নতুন কার্ড সংগ্রহ করে নিতে পারবে।
উচ্চমাধ্যমিক ২০২৭ (সিমেস্টার-৩)-এর সংশোধিত পরীক্ষার রুটিন
{{/usCountry}}এদিকে, পরীক্ষার্থীদের হাতে ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়া হয়েছিল। তবে রুটিন বারবার বদল হওয়ায় সংশোধিত সূচি অনুযায়ী নতুন অ্যাডমিট কার্ড পুনরায় বিতরণ করা হবে বলে জানিয়েছে সংসদ। যদি তাৎক্ষণিকভাবে নতুন অ্যাডমিট কার্ড হাতে পাওয়া না যায়, তবে পুরনো অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়েই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং পরবর্তীতে স্কুল থেকে নতুন কার্ড সংগ্রহ করে নিতে পারবে।
উচ্চমাধ্যমিক ২০২৭ (সিমেস্টার-৩)-এর সংশোধিত পরীক্ষার রুটিন
{{/usCountry}}২১ সেপ্টেম্বর: প্রথম ভাষা।
২৪ সেপ্টেম্বর: দ্বিতীয় ভাষা।
২৫ সেপ্টেম্বর: অর্থনীতি, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েল বিয়িং, অ্যাপ্লাইড এআই।
২৮ সেপ্টেম্বর: পদার্থবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
২৯ সেপ্টেম্বর: কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সংগীত, ভিজুয়াল আর্টস।
৩০ সেপ্টেম্বর: স্ট্যাটিস্টিক্স, মনোবিজ্ঞান, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ইতিহাস।
১ অক্টোবর: রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ।
৩ অক্টোবর: দর্শন।
১২ অক্টোবর: গণিত, বিজনেস ম্যাথমেটিক্স, সংস্কৃত, পার্সিয়ান, আরবি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন।
১৩ অক্টোবর: প্রথম ভাগে সাইবার সিকিউরিটি, এআই, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান, ফিশারিজ। দ্বিতীয় ভাগে সমস্ত বৃত্তিমূলক বিষয়।
১৪ অক্টোবর: বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।
এর আগে ১০ সেপ্টেম্বরও এক দফা রুটিন পরিবর্তন করেছিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কারণ ছিল নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন। ৬ অক্টোবর ওই দুই কেন্দ্রে ভোট এবং ৯ অক্টোবর ফল ঘোষণা হওয়ার কথা থাকায় নির্বাচনের সঙ্গে যাতে পরীক্ষার সূচি না মেলে, সেই কারণে কয়েকটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। ফলে আগের সূচি অনুযায়ী ৭ অক্টোবর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রথম দফার পরিবর্তনের পরে তা গড়িয়ে যায় ১৪ অক্টোবর পর্যন্ত। এবার করম পুজোর কারণে ভোকেশনাল পরীক্ষার দিনও বদলে গেল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই সংশোধিত সূচি উচ্চমাধ্যমিক ২০২৭-এর তৃতীয় সেমেস্টারের সকল পরীক্ষার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য।