...
...
Next Story

West Bengal Joint Entrance 2026 Result: চলতি সপ্তাতেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৬র ফলাফল, ঘোষণা হল তারিখ

Joint Entrance Examination 2026: রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশ হতে চলেছে বৃহস্পতিবার

Published on: Jun 17, 2026 07:33 PM IST
Advertisement

এবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৬র ফলাফল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, কবে ফলাফল প্রকাশিত হবে। বিজ্ঞতপ্তির মাধ্যমে জানানো চলতি সপ্তাহেই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স ২০২৬ র ফলাফল।

চলতি সপ্তাতেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৬র ফলাফল, ঘোষণা হল তারিখ
চলতি সপ্তাতেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৬র ফলাফল, ঘোষণা হল তারিখ

রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশ হতে চলেছে বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ এ। ফলত, রাত পোহালেই রাজ্য জয়েন্টের রেজাল্ট বের হতে চলেছে। এদিন এই খবর জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর।

গত ২৪ মে আয়োজিত হয়েছিল রাজ্য জয়েন্ট। অফলাইনে ‘ওএমআর’ শিটে পরীক্ষা নেওয়া হয়। প্রথম পত্রে ১০০ নম্বরের অঙ্কের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত হয়, পরে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত আয়োজিত হয় দ্বিতীয় অর্ধের পরীক্ষা। নির্ধারিত সূচি অনুযায়ী, পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ হয়েছিল ১৫ মে। নতুন সরকার গঠনের পর রাজ্যের মধ্যে এটি প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা। ফলত, এই পরীক্ষা নতুন সরকার গঠনের পর আয়োজিত হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায়, এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe