ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব কাটতেই বাংলার আবহাওয়ায় হেমন্তের ছোঁয়া। সকাল ও রাতের দিকে অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা। রাত বাড়লে ফ্যান বা এসি চালিয়েও গায়ে চাদর দিতে হচ্ছে অনেককে। দিনের তাপমাত্রাতেও ধীরে ধীরে বদল আসছে। ফলে প্রশ্ন উঠছে, কালীপুজোর আগেই কি বাংলায় ঢুকে পড়ল শীত? আপাতত আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে শীতের পুরোপুরি আগমন না হলেও ঠান্ডার আমেজ বজায় থাকবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে কালীপুজোর পর থেকেই ফের বদলাতে পারে আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বরের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করেছে। এর জেরে ভোর ও রাতের দিকে আবহাওয়ায় একটা শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। আপাতত কালীপুজো পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। অর্থাৎ, আগামী কয়েক দিন সকালে ও রাতে হালকা ঠান্ডার আমেজ থাকলেও দুপুরে গরম ও আর্দ্রতা পুরোপুরি বিদায় নিচ্ছে না। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পুবালি বাতাস এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়তে পারে। ফলে যে শিরশিরানি ভাব এখন অনুভূত হচ্ছে, তা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ। কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা
{{/usCountry}}সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ। কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা
{{/usCountry}}দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রার পরিবর্তন দেখা যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে পাহাড় ও সংলগ্ন এলাকায় ঠান্ডার অনুভূতি আরও বাড়বে। তবে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
সোমবার উত্তরবঙ্গের নীচের দিকের জেলা মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্য দিকে, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
কবে আসবে জাঁকিয়ে শীত?
প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই বাংলায় শীতের আমেজ বাড়তে শুরু করে। তবে এ বার ঘূর্ণিঝড়ের প্রভাব এবং বাতাসের গতিপ্রকৃতির কারণে আবহাওয়ার পরিবর্তন কিছুটা অনিশ্চিত। আপাতত কালীপুজো পর্যন্ত হালকা ঠান্ডার পরিবেশ বজায় থাকার সম্ভাবনা। তার পরেই বৃষ্টির জেরে তাপমাত্রার ওঠানামা হতে পারে।
অর্থাৎ, ভোরে ও রাতে শীতের হালকা আমেজ মিললেও এখনই লেপ-কম্বল নামানোর সময় আসেনি। কালীপুজোর পর আবহাওয়ার গতিপ্রকৃতির উপরেই নির্ভর করছে বাংলায় শীতের আগমনের পরবর্তী সময়সূচি।