...
...
Next Story

চিংড়িঘাটা মেট্রো জট কাটবে কবে? দ্বিতীয় বৈঠকেও মেলেনি রফাসূত্র, হাইকোর্ট বলল...

শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে মামলার শুনানি হয়।

Published on: Dec 19, 2025, 15:44:43 IST
Advertisement

চিংড়িঘাটায় মেট্রো কী আদৌ চলবে? কবে কাটবে জট? এই প্রশ্নেই দিন গুনছেন শহরবাসী। আদালতের নির্দেশে দ্বিতীয় বৈঠকের পরও মেলেনি রফাসূত্র। এই আবহে শুক্রবার কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানাল, ফেব্রুয়ারিতে ওই এলাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে কাজ করা যেতে পারে। অন্যদিকে, রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) দাবি, তিনদিন ট্র্যাফিক নিয়ন্ত্রণ করলেই কাজ শেষ করা যাবে।

চিংড়িঘাটা মেট্রো জট কাটবে কবে? ((ফাইল ছবি, সৌজন্যে Metro Railways))
চিংড়িঘাটা মেট্রো জট কাটবে কবে? ((ফাইল ছবি, সৌজন্যে Metro Railways))

গত ১৭ ডিসেম্বর চিংড়িঘাটা মেট্রো মামলায় আদালতের নির্দেশে রাজ্য, রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-সহ সংশ্লিষ্ট পক্ষগুলিকে নিয়ে যে বৈঠকের আয়োজন করা হয়েছিল, সেখানে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। মেলেনি কোনও রফাসূত্র। এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে মামলার শুনানি হয়। মামলার শুনানিতে আরভিএনএলের আইনজীবী বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের কোনও এক সময় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা যেতে পারে বলে বৈঠকে জানিয়েছে পুলিশ। তিনি দাবি করেন, 'মাত্র তিন দিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্র্যাফিক নিয়ন্ত্রণ করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে।' এরপর রাজ্যের তরফে বলা হয়, 'দশকের পর দশক ধরে মেট্রোর কাজ চলছে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে আরভিএনএল-এর অসুবিধা কোথায়?' এদিকে, গত ১৭ ডিসেম্বরে বৈঠকে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe