...
...
Next Story

West Bengal debt crisis: সাড়ে ৭ লক্ষ কোটির ঋণ! রাজ্যে কোথা থেকে আসবে টাকা? ব্যাখ্যা দিলেন নতুন মুখ্যসচিব

West Bengal debt crisis: পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হওয়ার জন্য এই মুহূ্র্তে তিনিই যে সিনিয়র, সেকথা বুঝিয়ে দেন রাজ্যের নতুন মুখ্যসচিব। মনোজ আগরওয়াল ১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার।

Published on: May 12, 2026, 21:59:58 IST
Advertisement

West Bengal debt crisis: তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ২৪ ঘণ্টা আগেও তাঁর এই পরিচয়ই জানত বঙ্গবাসী। বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য তাঁকে কৃতিত্ব দেন অনেকে। রাজ্যের সেই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালই এখন মুখ্যসচিব। স্বাবিকভাবেই তাঁর এখন অনেক বড় দায়িত্ব। এদিকে, সোমবারই নবান্নে প্রথমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, রাজ্যে চালু থাকা কোনও সামাজিক প্রকল্পই এই সরকার বন্ধ করবে না। কিন্তু রাজ্যের ঘাড়ে এই মুহূর্তে সাড়ে সাত লক্ষ কোটি টাকার বেশি ঋণের বোঝা। এই আবহে প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে টাকা আসবে কোথা থেকে? সংবাদমাধ্যম টিভি৯ বাংলাকে এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

কী বললেন মনোজ আগরওয়াল?

নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল (Hindustan Times)
নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল (Hindustan Times)

আগের সরকারের কয়েক লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বিভিন্ন সময় সরব হতে দেখা গিয়েছিল বিরোধীদের। তারপরও নতুন সরকার জানিয়েছে, বিগত সরকারের চালু কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না। কীভাবে চালানো সম্ভব? প্রশ্ন শুনেই মনোজ আগরওয়াল বললেন, 'সেটা আমরা দেখব। রাজস্ব আদায় বাড়াব। খরচ কিছু কমাব। অর্থ দফতরের সচিব-সহ সবার সঙ্গে বৈঠক হবে। আমরা পেপার দেখব। কোনও একটা পথ আমরা বের করব। জনগণের জন্য আমাদের এখন কাজ করতে হবে। আমরা করবই।'

বাংলার নতুন সরকারের নতুন মুখ্যসচিব হয়েছেন তিনি। মুখ্যসচিব হিসেবে কী পরিকল্পনা রয়েছে তাঁর? এমন প্রশ্ন শুনেই মনোজ আগরওয়াল বলেন, 'নতুন সরকার তো প্রত্যেক ৫ বছর হয়। কিন্তু, ৫০ বছর পর এমন সরকার এসেছে, যেখানে কেন্দ্র ও রাজ্যে একই দল রয়েছে। ডবল ইঞ্জিন সরকার রয়েছে। যে দল আজকে ক্ষমতায় এসেছে, তারা স্বাধীনতার ৭৫ বছর পর রাজ্যে প্রথমবার ক্ষমতায় এল। এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জনসাধারণের আশা রয়েছে, অনেক পরিবর্তন পাব। এখন সরকারকে আমলাতন্ত্রের মাধ্যমে আসল পরিবর্তন করতে হবে।' পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হওয়ার জন্য এই মুহূ্র্তে তিনিই যে সিনিয়র, সেকথা বুঝিয়ে দেন রাজ্যের নতুন মুখ্যসচিব। মনোজ আগরওয়াল ১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। সদ্য দায়িত্ব পাওয়া মুখ্যসচিব বলেন, 'পশ্চিমবঙ্গ ক্যাডারের যত আইএএস অফিসার রয়েছেন, তার মধ্যে আমি সিনিয়র মোস্ট। আমাকে নির্বাচন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি সিনিয়রিটিকে গুরুত্ব দিয়েছেন। আমি আইএএস অ্যাসোসিয়েশনের সভাপতি।' আগে মুখ্যসচিব নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেন মনোজ আগরওয়াল। একটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, '১৯৮৯ ব্যাচের অফিসারকে টপকে ১৯৯৪ ব্যাচের অফিসারকে পদে বসানো হয়েছে।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe