...
...
Next Story

Madhyamik Result: ভোট মিটলেই মাধ্যমিকের ফল প্রকাশ! অনলাইনে কখন দেখা যাবে রেজাল্ট?

Madhyamik Result: চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। আর রেজাল্ট বেরতে চলেছে ৮ মে।

Updated on: Apr 24, 2026 05:10 PM IST
Advertisement

Madhyamik Result: জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে এই পরীক্ষা। অবশেষে আগামী ৮ মে শেষ হবে প্রতীক্ষার প্রহর। সকালেই বেরচ্ছে মাধ্যমিকের ফলাফল। প্রথমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ‌্যায় সাংবাদিক বৈঠক করবেন। সেখানেই আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশিত হবে মাধ্যমিকের। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকেই ফলপ্রকাশ হবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। এ বছর মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে পরীক্ষা শেষের ৮৫ দিন পর।

এ বছর কবে হয়েছে মাধ্যমিক পরীক্ষা?

ভোট মিটলেই মাধ্যমিকের ফল প্রকাশ!
ভোট মিটলেই মাধ্যমিকের ফল প্রকাশ!

মূলত, মাধ্যমিক পরীক্ষার পর ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ হয়। এবারও ওই সময়ের মধ্যে ফলপ্রকাশ হতে চলেছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। আর রেজাল্ট বেরতে চলেছে ৮ মে। অর্থাৎ প্রায় তিনমাস বাদে এই রেজাল্ট বেরতে চলেছে। জানা গিয়েছে, এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি। আর ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজারের বেশি। এদিকে পর্ষদ সূত্রে খবর, ইতিমধ্যে পরীক্ষার্থীদের খাতা দেখা সম্পন্ন হয়েছে। সব নম্বরও পর্ষদে জমা পড়েছে। ইতিমধ্যে নম্বরের রি চেকিংয়ের কাজ শুরু হয়েছে বলেই খবর। তারপরেই আগামী ৮ মে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে।

এদিকে, মাধ্যমিক পরীক্ষার পরেই শিক্ষকরা বিএলও হিসেবে নির্বাচনে কাজে যুক্ত হয়ে পড়েন। ফলে সময় মতো খাতা দেখার কাজ সম্পন্ন হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে মধ‌্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ‌্যায় আগেই জানিয়েছিলেন, সময়ের মধ্যে ফল প্রকাশ হবে। তাই ফল প্রকাশে আর কোনও বাধা নেই। ভোটের ফল বেরনোর ৪ দিন পরই মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল জানতে পারবে। মাথায় রাখতে হবে, গত বছর মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল ২ মে। সেই বছর বছর পাশের হার ছিল ৮৬.৫৬ শতাংশ। আর এ বছর কত ছাত্রছাত্রী পাশ করে, সেই দিকেও আলাদা করে নজর থাকবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe