...
...
Next Story

Mamata Banerjee: ঘনিষ্ঠরা উধাও! পালাবদলের পর মমতার বাড়ির কালীপুজোয় কারা শামিল হলেন? ফিরহাদ-অরূপদের কী দেখা গেল?

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় এবার বড় ভূমিকায় দেখা গিয়েছে রাজ্যসভার সাংসদ দোলা সেনকে। ছিলেন বিধায়ক কুণাল ঘোষ ও সাংসদ সৌগত রায়।

Published on: Nov 9, 2026, 13:26:03 IST
Advertisement

Mamata Banerjee: রাজ্যে পালাবদলের পর এ বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির কালীপুজোয় (Kali Puja) অন্য ছবি। নেতা-নেত্রীদের ভিড় নেই। দেখা নেই আমলাদের। তবে এসেছিলেন কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার আমজনতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজো এবং তাতে দুপুর থেকে অনেক রাত পর্যন্ত সাধারণ মানুষের উপস্থিতি এটাই গত ১৫ বছরের বেশি সময় ধরে দেখে এসেছে তামাম বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী, তখনও তাঁর বাড়িতে আমজনতা বরাবরের উপস্থিতি ছিল। আর ২০১১ সালে রাজ্যের প্রশাসনিক প্রধান হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যাযয়ের বাড়ির কালী প্রতিমা দর্শন করতে ভিড় যেন আরও বেড়েছিল। পালাবদলের পর রবিবার বাড়ির কালীপুজো জাঁকজমক ভাবেই পুজো করলেন তিনি। নিজেই পুজোর সমস্ত তদারকি করেছেন। তবে অনেকে বলছেন, এবার কালীপুজোয় অচেনা ছবি ধরা পড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (AITC Media Cell)
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (AITC Media Cell)

গত বছরে যে নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় সকাল থেকে রাত পর্যন্ত দেখা যেত তাঁরা আজ নেই। অনেকেই ফিরহাদ হাকিম ওরফে ববি, অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের কথা তুলনা টেনেছেন। ববি এবং অরূপকে মমতার বাড়ির কালীপুজোয় আমজনতা থেকে সমাজের বিশিষ্ট মানুষদের অতিথি আপ্যায়নের বড় ভূমিকায় দেখা যেত। অতিথিদেরকে অভ্যর্থনা জানিয়ে মমতার বাড়িতে নিয়ে আসা, বসানো, চা-জলের ব্যবস্থা করা ইত্যাদিতে ববি, অরূপ ছিলেন মুখ্য আয়োজক। কিন্তু বিধানসভা নির্বাচনের পর থেকে মমতার সঙ্গ ছেড়েছেন দু'জন। আর ইন্দ্রনীল সেন জেলবন্দি। কিন্তু, ক্ষমতা হারানোর পর এবারের পুজোয় সেই ঘনিষ্ঠ, চেনা মুখগুলোকেই দেখা গেল না। নেই টলিউড তারকাদের ভিড়ও। তবে, চেনা ছন্দেই দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। চিরাচরিত আটপৌঢ়ে শাড়িতে নিজের হাতেই পুজোর সব কাজের তদারকি করছিলেন। প্রতি বছরের মতো এবারও নিজের হাতে ভোগ রান্না করেন। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুজোতে কারা এলেন?

মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রত্যেক কালীপুজোয় থাকতেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। এবারের কালীপুজোয় সেই ফিরহার-অরূপরাই মমতার বাড়ি মুখোই হলেন না। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর তাঁরা মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে চলে যান।

কী বলছেন কুণাল ঘোষ?

তৃণমূল নেতা ও বিধায়ক কুণাল ঘোষ বলেন, 'গত বছর পর্যন্ত যাঁরা এই জায়গাটা ঘিরে থাকতেন, আলো করে থাকতেন, মমতাদির বাড়ির পুজোতে না এলে যাঁদের দিন শুরু হত না, তাঁরাই নাকি উপোস করে বসে থাকতেন, সেগুলো যে অর্ধেক গদ্দার, বেইমান, তা তো প্রমাণ হয়ে যাচ্ছে। মমতাদির সৌজন্যে, মমতাদির দল, মমতাদির প্রতীক জনপ্রিয়তা ব্যবহার করে কেউ কাউন্সিলর, কেউ বরো চেয়ারম্যান, ডেপুটি মেয়র, কেউ মেয়র, কেউ বিধায়ক, কেউ সাংসদ হয়েছেন। এখন যাঁরা বেইমান, গদ্দার, তাঁরা কোন মুখে আসবেন? দু’দিকে সমস্যা। এক, লজ্জায় দিদির সামনে দাঁড়াবেন কীভাবে? তারপর তাঁদের রাজনৈতিক বাবারা রেগে যাবেন। সেই কারণে তাঁরা আসতে পারছে না। যদিও তাতে কিছু এসে যায় না। খুব সুন্দর করে পুজো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks