...
...
Next Story

Shatadru Dutta of Messi Event in Kolkata:মেসি ইভেন্টের আগে কোন বার্তা দিয়েছিলেন হুগলির শতদ্রু?কে তিনি!এই তথ্যগুলি জানেন?

শতদ্রু দত্ত সম্পর্কে কী কী তথ্য উঠে আসছে?

Published on: Dec 13, 2025 08:30 PM IST
By
Prefer HTon Google
Advertisement

রিপোর্ট বলছে, রিষড়া বাঙুর পার্ক এলাকায় শতদ্রু দত্তের বাড়ির সামনে পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। কে এই শতদ্রু দত্ত? কলকাতায় মেসির ইভেন্টের উদ্যোক্তা হিসাবে তাঁর নাম সামনে এসেছে। যে ইভেন্টে এদিন চরম বিশৃঙ্খলা দেখা দেয় যুবভারতীতে। ভাঙচুর, লন্ডভন্ড পরিস্থিতি সামলানে নামাতে হয় ব়্যাফ, আসে পুলিশ। বেলা গড়াতেই আসে শতদ্রুর পুলিশের হাতে পাকড়াও হওয়ার খবর।

মেসি ইভেন্টের আগে কোন বার্তা দিয়েছিলেন হুগলির শতদ্রু?কে তিনি!এই তথ্যগুলি জানেন?
মেসি ইভেন্টের আগে কোন বার্তা দিয়েছিলেন হুগলির শতদ্রু?কে তিনি!এই তথ্যগুলি জানেন?

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ সালে শহর কলকাতা কার্যত মেসি ম্যাজিকে বিভোর হতে প্রস্তুতি নিয়েছিল। তবে মেসি মাঠে আসার খানিক পর, তিনি ফিরে যেতেই যুবভারতী জুড়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। শুরু হয় চরম বিশৃঙ্খলা। গোটা পরিস্থিতি নিয়ে বারবার উঠে আসছে শতদ্রুর নাম!

হুগলির রিষড়ায় জন্ম ও বেড়ে ওঠা শতদ্রুর। মিডিয়া রিপোর্ট বলছে,তাঁর পড়াশোনা হুগলিরই এক ইংরেজি মাধ্যম স্কুলে। পেশায় তিনি স্পোর্টস প্রোমোটার ও ইভেন্ট অর্গানাইজার। পেলে, দিয়েগো মারাদোনা থেকে শুরু করে একাধিক কিংবদন্তী ক্রীড়া তারকাকে কলকাতার বুকে এনেছিলেন এই শতদ্রু। মেসির কলকাতায় পৌঁছনোর কিছু আগে তিনি তাঁর ফেসবুক পোস্টে দিয়েছিলেন এক বার্তা। গোটা কলকাতা ততক্ষণে মেসি-জ্বর কাবু হতে কাউন্টডাউন গুনছে! আর তখনই শতদ্রুর পোস্ট ‘ এটা নামাই! তারপর বদ্দাকে এনে বিদায় নেব।’ এই 'বদ্দা' কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? তার উত্তর ঘিরে জল্পনা তো রয়েইছে।

তবে এদিনের ইভেন্টে অনুষ্ঠান শুরুর কিছু পরই উত্তেজনা, তার দেড়ঘণ্টা পরই ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলতে থাকে। মেসি ও মেসির ভক্তদের কাছে ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা। তার আগে মেসিকে ঘিরে থাকতে দেখা যায় বহু ভিভিআইপিকে। যারপর মেসি মাঠ থেকে বের হতেই দর্শকরা তাঁদের স্বপ্নের তারকাকে ভালোভাবে দেখতে পাননি বলে অভিযোগ তোলেন। তারপরই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। যা নিয়ে ২০২৬ ভোটের আগে রাজ্য রাজনীতিতেও তুঙ্গে চর্চা।

এদিকে, যুবভারতীর ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে বলা হয়েছে,'এফআইআর দায়ের করা হয়েছে, এবং প্রধান আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা (আয়োজকরা) প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা (ভক্তদের টিকিটের ফি) ফেরত দেবে। আমরা দেখব কীভাবে এটি করা যায়।'

মেসি কলকাতায় নামার আগে শতদ্রু বলেছিলেন, ‘১৪ বছর পর মেসি ভারতে আসছেন, এটা আনন্দের এক দুর্দান্ত পরিবেশ... ভক্তদের জন্যও এটা ভালো, মেসিকে দেখার সুযোগ। ভারতের সাথে ফুটবলের সংযোগ আবারও বাড়ছে। এর আগে কখনও ভারতীয় ফুটবলে এত স্পনসর আসেনি। ’

শতদ্রুর উচ্চশিক্ষা অর্থনীতিতে, বলছে রিপোর্ট। কেরিয়ারের শুরুতে ফিনান্স, ইনভেস্টমেন্ট ক্ষেত্র নিয়েও কাজ করেছেন। তবে পরে ইভেন্ট ম্যানেজমেন্টে আসা। এর আগেও বহু ইভেন্টের কাণ্ডারী ছিলেন শতদ্রু। তবে শনিবারের বারবেলা পার হতেই যুবভারতীর ধুন্ধুমার পরিস্থিতির অধ্যায়ের পর শতদ্রু আপাতত ধৃত। তাঁকে পাকড়াও করেছে কলকাতা পুলিশ।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe