...
...
Next Story

West Bengal: রাষ্ট্রপতি শাসন জারি নয়? 'প্রাক্তন' মমতা, এখন কার হাতে বাংলা

West Bengal: সাধারণ রীতি হল নির্বাচনের পর‌ বিদায়ী শাসকদলের মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র পেশ করেন। রাজ্যপাল তাঁকেই পরবর্তী মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যেতে অনুরোধ করেন। ‌

Published on: May 08, 2026 11:12 PM IST
Advertisement

West Bengal: আগামী শনিবার, ২৫শে বৈশাখ। একদিকে যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালন করবে বঙ্গবাসী, তেমনই কলকাতার রাজনীতিতে সূচিত হতে চলেছে এক নতুন অধ্যায়। ওই দিনই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। আর ঠিক আগে পরাজিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতি মেনে পদত্যাগ না করায় পশ্চিমবঙ্গে এক নজিরবিহীন এবং অভাবনীয় প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোন প্রশাসনিক প্রধান নেই। বর্তমানে সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল আছেন। কিন্তু প্রশাসনিক প্রধানের পদ শূন্য থাকার এমন নজির বাংলায় নেই বলে সংশ্লিষ্ট মহল জানাচ্ছে।

এখন কার হাতে বাংলা? (PTI)
এখন কার হাতে বাংলা? (PTI)

মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলেও বৃহস্পতিবার রাতে তাঁর পনেরো বছরের শাসনের অবসান হয়েছে। পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে লোকভবন। রাজ্যপাল আর.এন. রবির দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ মে (বৃহস্পতিবার) থেকে বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ কার্যকর করা হয়েছে। প্রশাসনিক সূত্রের বক্তব্য, বিধানসভা ভেঙে দেওয়ার অর্থ হল সরকারও আর নেই। ইস্তফা না-দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মন্ত্রিসভা এখন ‘প্রাক্তন।’ তবে ‘মুখ্যমন্ত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করেননি রাজ্যপাল। আবার তাঁকে নতুন সরকারের শপথ পর্যন্ত ‘তদারকি মুখ্যমন্ত্রী’ হিসাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেননি। তবে রাজ্যপাল রবি'র বিধানসভা অকার্যকর ঘোষণা করা মাত্র রাজ্য সরকারের মেয়াদের অবসান হয়।

সাধারণ রীতি হল নির্বাচনের পর‌ বিদায়ী শাসকদলের মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র পেশ করেন। রাজ্যপাল তাঁকেই পরবর্তী মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যেতে অনুরোধ করেন। ‌বিদায়ী মুখ্যমন্ত্রী এবং তাঁর দল পুনরায় ক্ষমতাসীন হলেও এই রীতিই প্রচলিত‌ ভারতে। যে কারণে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি বিপুল জয় হাসিল করলেও তিনি রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র পেশ করেছেন। রাজ্যপাল তাঁকে পরবর্তী মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলেছেন। হয়তো হিমন্তই ফের অসমের মুখ্যমন্ত্রী হবেন। উত্তর পূর্ব রাজ্যে শপথ অনুষ্ঠান হবে ১১ মে'র পর। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু পদত্যাগ করেননি ফলে রাজ্যপালের পক্ষে তাঁকে কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে অনুরোধ করার সুযোগ ছিল না।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe