...
...
Next Story

Annapurna Bhandar: '৯১ লক্ষ...,' ১ জুন থেকে শুরু অন্নপূর্ণা ভাণ্ডার, কারা পাবেন সুবিধে? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

Annapurna Bhandar: আগে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের মাধ্যমে আবেদন নেওয়া হলেও, এবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইন পোর্টাল চালু করছে রাজ্য সরকার। অগ্নিমিত্রা পাল জানান, দুয়ারে সরকারের মাধ্যমে নয়, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তৈরি হবে আলাদা পোর্টাল, এখানে খুব সাধারণ মানুষও সহজেই আবেদন করতে পারবেন।

Published on: May 13, 2026, 21:00:40 IST
Advertisement

Annapurna Bhandar: রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা। পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পরিবর্তে এবার চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার।' আগামী ১ জুন থেকেই উপভোক্তারা মাসিক ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে যে ধন্দ তৈরি হয়েছিল। বুধবার বিধানসভায় শপথ গ্রহণের পর তা বিস্তারিতভাবে স্পষ্ট করলেন নারী-শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

এদিন বিধানসভায় মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যাঁরা ইতিপূর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসবেন। তবে মৃত ব্যক্তি বা বাংলাদেশের নাগরিকরা কোনওভাবেই এই সুবিধা পাবেন না। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা এসআইআর সংক্রান্ত জটিলতা নিয়ে মন্ত্রী বলেন, শুধুমাত্র এসআইআর-এ যাদের নাম বাদ গিয়েছে তাঁদের নাম খতিয়ে দেখা হবে। তাঁর কথায়, '৯১ লক্ষ নাম পর্যালোচনা করা হবে, তবে তাঁদের নাম এখনই বাদ যাচ্ছে না। তাঁরা প্রকৃত নাগরিক কিনা, তা যাচাই করে দেখা হবে।' ট্রাইব্যুনালে নাম থাকা বা ভোটার তালিকায় নাম না থাকা প্রায় ২৭ লক্ষ মানুষের দুশ্চিন্তা দূর করে মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, যাঁদের নথি যাচাইয়ের কাজ চলছে কিংবা যাঁরা সিএএ-এর জন্য আবেদন করেছেন, তাঁদের নামও এই প্রকল্প থেকে বাদ যাবে না। তাঁরাও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন।

প্রসঙ্গত, গত সোমবার নবান্ন সভাঘরে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হওয়ার কথা জানিয়ে দেন তিনি। তবে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাঁদের অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন করে নাম নথিভুক্ত করতে হবে কিনা, প্রকল্পে টাকা পাওয়ার মাপকাঠি কী হবে, সে বিষয়ে সেদিনের বৈঠকে বিশদে কিছু জানানো হয়নি। এবার তা স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks