West Bengal Weather: ভোটের মুখে এসে বাংলাজুড়ে গরম যেন আরও আগুন ছড়াচ্ছে। দিনের বেলায় রাস্তায় বের হওয়া দায় হয়ে উঠছে অনেকের। ভ্যাপসা গরমে নাকাল কলকাতা থেকে শহরতলি। তবে এটা শুধু ট্রেলার মাত্র, বাকি খেলা দেখাতে এবার আসছে ভয়ঙ্কর ‘সুপার এল নিনো।’ যার প্রভাবে প্রচণ্ড গরম যেমন পড়বে ঠিক তেমনই কমে যাবে বৃষ্টিপাতের পরিমাণ। কলকাতায় তাপমাত্রা রেকর্ড ভেঙে ৪৫ থেকে ৫০ ডিগ্রির ঘরে পৌঁছবে, পশ্চিমী এলাকার অবস্থা হবে আরও ভয়ঙ্কর। এমনটাই সতর্ক করছেন আবহাওয়াবিদরা।
কী এই সুপার এল নিনো?

ভৌগোলিক তথ্য অনুযায়ী, ‘এল নিনো’ হল আবহাওয়ার এক ভয়াবহ উষ্ণ পর্যায়। এই সময় পূর্ব ও মধ্য প্রশান্ত মহাসাগরের উপরে ‘ট্রেড উইন্ড’ বা বাণিজ্য বায়ুর প্রবাহ স্বাভাবিকের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়ে। আর তাতেই মহাসাগরের উষ্ণ জল আর পশ্চিম দিকে সরে যেতে পারে না এবং মহাসাগরের একটা বিরাট এলাকা জুড়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে ওঠে। পাশাপাশি এর প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়া সহ বিশ্বের একাধিক অংশে গরম ও শুষ্ক জলবায়ু তৈরি হয়। আর সেই ‘এল নিনো’ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলে তাকে ‘সুপার এল নিনো’ বলে। এই বছরের দ্বিতীয়ভাগে আসছে এই ‘সুপার এল নিনো।’ এর প্রভাবে প্রচণ্ড গরম পড়তে চলেছে। তাপপ্রবাহ হবে। কমে যাবে বৃষ্টিপাতের পরিমাণ। কলকাতায় যেখানে চড়া গ্রীষ্মে তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রির ঘরে পৌঁছয়, এবার তা রেকর্ড ভেঙে ৫০ ডিগ্রিও হতে পারে, এমনটাই সতর্ক করছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। বিশেষ করে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি বা তার বেশি পৌঁছতে পারে। পাশাপাশি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে গরম ও আর্দ্র আবহাওয়া অস্বস্তি বাড়াবে। ২১ ও ২২ এপ্রিল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে ২৩ থেকে ২৬ এপ্রিলের মধ্যে কিছু জেলায় হালকা বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ এপ্রিল বিশেষভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে-বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
{{/usCountry}}আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। বিশেষ করে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি বা তার বেশি পৌঁছতে পারে। পাশাপাশি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে গরম ও আর্দ্র আবহাওয়া অস্বস্তি বাড়াবে। ২১ ও ২২ এপ্রিল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে ২৩ থেকে ২৬ এপ্রিলের মধ্যে কিছু জেলায় হালকা বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ এপ্রিল বিশেষভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে-বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
{{/usCountry}}দক্ষিণ যখন গরমে হাঁসফাঁস করছে, উত্তরবঙ্গ তখন বৃষ্টিতে ভিজছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ছয়-সাতদিন উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এরপর থেকে কোচবিহার, আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টির কারণে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার পারদ খুব একটা চড়বে না, যা বাসিন্দা ও পর্যটকদের জন্য স্বস্তিদায়ক।
প্রথম দফার ভোটে আবহাওয়া কেমন থাকবে?
২৩ এপ্রিল ভোটের দিন আবহাওয়ার দিকে তাকালে একটা মিশ্র ছবি দেখা যাচ্ছে-পুরোপুরি নিশ্চিন্তও নয়, আবার সারাদিন ভিজে যাওয়ার মতো পরিস্থিতিও নয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওইদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের ভোটে মাঝেমধ্যে বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, দক্ষিণবঙ্গের যেসব জেলায় ভোট-বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমান, সেখানেও এক-দু’জায়গায় হালকা বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তবে এটা সর্বত্র নয়, বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনাই বেশি। একইসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই জেলাগুলিতে গরম ও আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। ফলে ভোটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে গরমটাই।
এক কথায়, ভোটের মরশুমে বাংলার আবহাওয়াও এখন ‘দ্বিমুখী’-দক্ষিণে দাবদাহ, উত্তরে বজ্রবৃষ্টির দাপট। আগামী কয়েকদিন এই পরিস্থিতি আরও প্রকট হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।