...
...
Next Story

Weather Update: উত্তরে স্বস্তির বৃষ্টি, দক্ষিণে গরমের দাপট! মহানগরে আরও বাড়বে তাপমাত্রা? এক নজরে আজকের আবহাওয়া

Weather Update: কলকাতার-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া গরম ও অস্বস্তিকর থাকবে। আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।

Published on: Apr 20, 2026, 13:52:26 IST
Advertisement

Weather Update: বৈশাখ মাস পড়তেই খেল দেখাচ্ছে আবহাওয়া। সমানে তাপমাত্রা বাড়ছে। ‘হট অ্যান্ড হিউমিড কন্ডিশন’ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতায় গরমের পারদ উর্ধ্বমুখী। বঙ্গবাসীর অবস্থা এখন চাতক পাখির ন্যায়, বৃষ্টির আশায় হাহুতাস অপেক্ষা। আজ, সোমবার সপ্তাহের প্রথম দিনেও বজায় থাকবে গরম। কলকাতায় বেলার বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে। পাল্লা দিয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। দিনভর গরম ও অস্বস্তিকর আবহাওয়া। তবে বৃষ্টি কিংবা ঝড়-বাদলের সম্ভাবনা যে একেবারেই নেই তা নয়। আজ কী ঘনাবে মেঘ? হবে কী বৃষ্টি? জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া অফিস কর্তৃক জারি হওয়া সম্প্রতিতম আপডেট।

কলকাতা ও দক্ষিণে আগুনের হল্কা

মহানগরে আরও বাড়বে তাপমাত্রা?
মহানগরে আরও বাড়বে তাপমাত্রা?

প্রথমেই আসা যাক আজ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া গরম ও অস্বস্তিকর থাকবে। আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পরের ৪ দিনে একই রকম তাপমাত্রা বজায় থাকবে। কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি ও পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। দু'এক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। মঙ্গল ও বুধবার গরম ও অস্বস্তি চরমে উঠবে।

তবে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। বাকি জেলাতে সম্ভাবনা কম হলেও স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। নদিয়া জেলার দু'এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

উত্তরে স্বস্তির বৃষ্টি

সব মিলিয়ে, উত্তরে যখন বর্ষাতি বের করার প্রস্তুতি চলছে, তখন দক্ষিণে কার্যত ঘরে সেঁধিয়ে যাওয়ার দশা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe