...
...
Next Story

Weather Update: শরতের আকাশে দুর্যোগের ঘনঘটা! পুজোর মুখে ফের বৃষ্টি শুরু রাজ্যে? রইল আবহাওয়ার খবর

Weather Update: বুধবার থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক পরিবেশ থাকতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Published on: Sep 30, 2026, 12:02:38 IST
Advertisement

Weather Update: পুজোর আগে শরতের আকাশ। নিম্নচাপের ফাঁড়া কাটতেই গত দু’দিনে বদলেছে বাংলার আবহাওয়া। বৃষ্টি অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গে। পুজোর আগে কী রাজ্যে এই রকমই আবহাওয়া থাকবে? নাকি ফের নামবে বৃষ্টি? হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, অক্টোবরের শুরুতে আবহাওয়া মোটের উপর এমনই থাকলেও, পুজোর মুখে আবহাওয়ায় ফের বদলের সম্ভাবনা রয়েছে।

পুজোর মুখে ফের বৃষ্টি শুরু রাজ্যে? রইল আবহাওয়ার খবর
পুজোর মুখে ফের বৃষ্টি শুরু রাজ্যে? রইল আবহাওয়ার খবর

আলিপুর আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, ১৩ অক্টোবর উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ অক্টোবর নাগাদ সেই সিস্টেম অন্ধ্র-ওডিশা উপকূলের দিকে এগোতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, এই সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।

অন্যদিকে, দক্ষিণ মায়ানমার উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোতে শুরু করেছে। বৃহস্পতিবার সেটি আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে এগোবে। এর প্রভাবে ৪ অক্টোবর রাজ্যের উপকূলীয় কয়েকটি জেলায় কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া

বুধবার থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক পরিবেশ থাকতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সতর্কতাও জারি নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম-সহ সব জেলারই এক কিংবা দুটি অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কম হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

উত্তরবঙ্গেও আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণেই। পাহাড়ি এলাকা থেকে সমতলের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির দু’এক জায়গায় অল্প সময়ের জন্য হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সামগ্রিক আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।

ফলে পুজোর আগে আপাতত বৃষ্টির বড় বাধার আশঙ্কা নেই বাংলায়। তবে আর্দ্রতার কারণে স্বস্তির আবহাওয়ার বদলে ভ্যাপসা গরমই সঙ্গী হতে পারে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks