...
...
Next Story

WB Winter Weather Forecast till 16th Jan: নয়া ‘টেস্ট’ শীতের! স্বাভাবিকের ৪ ডিগ্রি নীচে বাংলার পারদ, ঘন কুয়াশা কোন জেলায়?

আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে নয়া 'টেস্ট' খেলবে শীত। একাধিক জায়গার স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। আবার একাধিক জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Published on: Jan 10, 2026, 15:17:35 IST
Advertisement

আপাতত আর মারকুটে ইনিংস নয়, আগামী এক সপ্তাহের মতো পশ্চিমবঙ্গে ‘টেস্ট’ খেলবে শীত। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সপ্তাহখানেক ঠান্ডা-ঠান্ডা থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। কিন্তু এই সপ্তাহের গোড়ার দিকে যেমন হাড়কাঁপানো ঠান্ডা লাগছিল, সেরকম অনুভূতি হবে না। আজ যেমন তাপমাত্রা আছে, মোটামুটি সেই স্তরেই ঘোরাফেরা করবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পারদ। কলকাতায় যেমন আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকতে পারে।

কেন তাপমাত্রা নামছে না এখন?

আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে নয়া 'টেস্ট' খেলবে শীত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে নয়া 'টেস্ট' খেলবে শীত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

আর শীতের সেই 'টেস্ট' খেলার নেপথ্যে আছে বাতাস। আবহবিদরা জানিয়েছেন, নীচের স্তরে উত্তুরে হাওয়ার কারণে শীতের অনুভূতি থাকবে। কিন্তু উচ্চস্তরে মিশ্র বাতাসের জেরে আরও পারদ পতন হবে না। নতুন করে পারদ পতনের জন্য এবং শীতের কামড় আরও জোরালো হওয়ার জন্য ওই স্তরে শুষ্ক ও শীতল বাতাসের প্রয়োজন আছে। সেটা হলেই শীতের দাপট বৃদ্ধি পাবে।

আগামী সপ্তাহে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কী হবে?

১) আগামী সাতদিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) বিশেষ কোনও পরিবর্তন হবে না। একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা (সর্বনিম্ন তাপমাত্রা) স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। আজ শুধু উত্তর দিনাজপুর ও মালদায় ‘কোল্ড ডে’-র সতর্কতা জারি করা হয়েছে।

২) আবার আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বোচ্চ তাপমাত্রার উল্লেথযোগ্য কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নীচে থাকবে। আর কয়েকটি জায়গার সর্বোচ্চ তাপমাত্রার স্বাভাবিকের দুই ডিগ্রির নীচে থাকতে পারে।

১) রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

তাছাড়াও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর; সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর এবং মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহারের একটি বা দুটি অংশে ঘন কুয়াশার দাপট থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) আবার রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কোনও জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe