...
...
Next Story

WB Winter Forecast on Saraswati Puja: শনিতে পারদ চড়ল, পাততাড়ি গুটিয়ে ফেলল শীত? সরস্বতী পুজোয় ভালোমতো গরম হবে বাংলায়?

২০২৬ সালে সরস্বতী পুজো পড়েছে দু'দিন ধরে (২৩ জানুয়ারি এবং ২৪ জানুয়ারি)। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১৩.১ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম হলেও শুক্রবারের থেকে পারদ কিছুটা চড়েছে।

Published on: Jan 17, 2026, 10:35:16 IST
Advertisement

শীত এখনই পাততাড়ি গোটাচ্ছে না পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু মাঘ মাসে 'বাঘা শীত' পড়ার কার্যত নেই বলেই মনে করছেন আবহবিদরা। তাঁদের মতে, এখন যা পরিস্থিতি, তাতে উত্তুরে হাওয়ার পথ বারবার রুদ্ধ হবে। বাধা পড়বে উত্তুরে বাতাস। আর তাই ঝপ করে তাপমাত্রা কমে গিয়ে যে জাঁকিয়ে শীত পড়বে, সেরকম আশা দেখা যাচ্ছে। দিনের তাপমাত্রা ধীরে-ধীরে বাড়বে। দিনভর ঠান্ডা-ঠান্ডা ভাবটা থাকবে না। বরং রোদের তাপ লাগবে গায়ে। মূলত রাত এবং ভোরের দিকেই শীত-শীত ভাবটা থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।

কখন ঠান্ডা থাকবে? কখন গরম হবে?

এবার সরস্বতী পুজো পড়েছে দু'দিন ধরে। তবে শীতের দাপট কিছুটা কম থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
এবার সরস্বতী পুজো পড়েছে দু'দিন ধরে। তবে শীতের দাপট কিছুটা কম থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

আর সেরকমই হবে সরস্বতী পুজোর সময়। এবার সরস্বতী পুজো পড়েছে দু'দিন ধরে (২৩ জানুয়ারি এবং ২৪ জানুয়ারি)। আবহবিদরা মনে করছেন, এবার সরস্বতী পুজো কিছুটা আগে পড়লেও সরস্বতী পুজোয় বেলা-দুপুরের দিকে রোদের তাপ মালুম হবে। যেমন কলকাতায় দুপুরের দিকে তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। রাত বা ভোরের দিকে পারদ নামতে পারে ১৪-১৫ ডিগ্রির ঘরে। মূলত সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীত মালুম হবে।

আগামী কয়েকদিনে চড়বে বাংলার পারদ

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৩ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী দু'দিনে সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) তেমন কোনও পরিবর্তন হবে না। পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রির মতো বৃদ্ধি পাবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

আজ কলকাতার পারদ কতটা চড়েছে?

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe