Weather Forecast west Bengal: ভরা পৌষে বাংলায় ফের কবে জাঁকিয়ে পড়বে শীত? আবহাওয়ার রিপোর্ট একনজরে
রাজধানী দিল্লিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বাংলার শীতের হালহকিকত কী?
ভরা পৌষে বর্ষবরণের সময়ে বছরের শুরুর দিনেই রেকর্ড ঠাণ্ডা দিয়ে বাংলায় ধরা দিয়েছে শীত। তবে এবার তাপমাত্রা দক্ষিণে কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া পূর্বাভাস। সেক্ষেত্রে নলেন গুড়ের রসগোল্লা, কড়াইশুটির কচুৃরির মরশুমে ফের কবে শীত জাঁকিয়ে পড়বে, সেদিকে তাকিয়ে অনেকেই!

দক্ষিণবঙ্গের আবহাওয়া
পৌষের শীত মানেই মিঠে রোদে পিঠ রেখে আরামে কমলালেবু খাওয়ার দিন! এমন সময়ে শীত জাঁকিয়ে পড়া মানেই কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া কিম্বা ঘোরাফেরা! বছরের প্রথম দিনে যদিও ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে কলকাতার ঠান্ডার ২২ গজে শীত নেমেছিল, তবে এরপর আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস রয়েছে। পরের ৩ দিনে সেভাবে তাপমাত্রায় হেরফের হবে না। তবে তার পর থেকে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে অবশ্য তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রায় তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। কিছুদিন পর থেকেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শনিবার দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবি ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে।
( Jaishankar in Dhaka:তারেকের হাতে কোন চিঠি পৌঁছে দিলেন জয়শংকর? EAMর মুখোমুখি হলেন পাক স্পিকার, এরপর..)
শৈত্যপ্রবাহ, ঠাণ্ডায় কাঁপছে দিল্লি:-
এদিকে, রাজধানী দিল্লিতে শৈত্যপ্রবাহের আগাম পূর্বাভাস দিয়েছে আইএমডি। দিল্লি ছাড়াও, রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানায় ৫ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে। বৃহস্পতিবার আইএমডি পূর্বাভাস দিয়েছে, যে ২ থেকে ৫ জানুয়ারির মধ্যে দিল্লির বিচ্ছিন্ন স্থানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে যার জেরে জাতীয় রাজধানীতে ঠাণ্ডা আবহাওয়া অব্যাহত রয়েছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


